News Flash

  • Home
  • খেলা
  • চিনের পৃথক দুই অঞ্চলে তীব্র ভূকম্প, মৃত্যু ৩, আহত ২৭

চিনের পৃথক দুই অঞ্চলে তীব্র ভূকম্প, মৃত্যু ৩, আহত ২৭

বেজিং, ২২ মে (হি.স.) : শনিবার ভোরে চিনের উত্তরপশ্চিম ও দক্ষিণ পশ্চিম  অঞ্চলে পরপর কতগুলি কম্পন অনুভূত হল। আর এই ঘটনায় ৩ জনের মারা যাওয়ার খবর পাওয়া গিয়েছে। 

শনিবার ভোরবেলায় চিনের উত্তরপশ্চিম ও দক্ষিণপশ্চিম অংশে তীব্র মাত্রার কতগুলি কম্পন অনুভূত হল। চিনের প্রশাসনের মারফত  জানা গিয়েছে,তিব্বতের ওয়িংহাই এবং দক্ষিণপশ্চিম  চিনের ইয়ানুন অঞ্চল এই ভূকম্পে কেঁপে ওঠে।  কম্পনগুলির কেন্দ্র খুব  গভীরে নয়। তাই ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারত বলেই অনুমান করা হচ্ছে। 

মার্কিন জিওলজিকাল সার্ভের তরফে জানানো হয়েছে, ইয়ানুনয়ে, দালি শহরের কাছে ৬.১ মাত্রার কম্পন হয়। এর পার্বত্য এলাকায় অন্তত তিনজনের মৃত্যু ঘটেছে বলে জানা গিয়েছে। অন্ততপক্ষে ২৭ জন আহত। এর কয়েক ঘণ্টা পরেই  প্রায় ১৩০০  কিলোমিটার  দূরে ৭.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় তিব্বতের ওয়িংহাই অঞ্চলে। এখানে মাত্র কয়েকটি বাড়ি ধসে যায়।  অসংখ্য মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে।

Releated Posts

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top