News Flash

  • Home
  • দিনের খবর
  • লকডাউন সফলতায় বাসন্তী হাইওয়েতে কড়া নজরদারি পুলিশের
Image

লকডাউন সফলতায় বাসন্তী হাইওয়েতে কড়া নজরদারি পুলিশের

কলকাতা, ১৭ মে (হি. স.) : ফের ফিরে এসেছে ২০২০- র চিত্র। গতবছর করোনা আবহে এই সময়ে দেশ তথা রাজ্য জুড়ে ছিল লকডাউন। ২০২১- এও সেই অবস্থার পরিবর্তন ঘটেনি। শুরু হয়েছে রাজ্য জুড়ে লকডাউন। সোমবার সপ্তাহের শুরুর দিন লকডাউন সফলতায় বাসন্তী হাইওয়েতে কড়া নজরদারি পুলিশের।
গত কয়েকদিন ধরে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের কথা চিন্তা করে রাজ্য জুড়ে শুরু হয়েছে লকডাউন। আজ সোমবার লকডাউনের দ্বিতীয় দিন। লকডাউন চলবে আগামী ৩০ মে পর্যন্ত। তবে লকডাউনের সময় যাতে কেউ কারণ ছাড়া ঘরের বাইরে না বের হয় সে দিকে লক্ষ্য রেখে প্রশাসন। সংক্রমণ এড়াতে শহরের বিভিন্ন রাস্তার করা হচ্ছে নাকা চেকিং। বাসন্তী হাইওয়েতে অত্যন্ত কড়া কলকাতা পুলিশ। বাসন্তী হাইওয়েতে কোনও গাড়ি বেরোলেই কি কারনে বেরিয়েছে, তাদের গন্তব্য যাওয়ার কারণ কি এবং উপযুক্ত নথি দেখে তার পরেই সেই গাড়িকে তার গন্তব্যে যেতে দিচ্ছে পুলিশ । গাড়ির ডিকি খুলে দেখাও হচ্ছে পুলিশের তরফে।

Releated Posts

ঝাড়খণ্ডের রামগড়ে কারখানায় বিস্ফোরণ, মৃত ৩ ইঞ্জিনিয়ার

রামগড়, ২২ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের রামগড় জেলার বারকাকানা থানার অন্তর্গত হেহল এলাকায় মা ছিন্নমস্তিকা সিমেন্ট অ্যান্ড ইস্পাত কারখানার…

ByByNews Desk Aug 22, 2026

তেলেঙ্গানায় ফার্মা ইউনিটে রিঅ্যাক্টর বিস্ফোরণে নিহত ২

হায়দরাবাদ, ২২ আগস্ট (আইএএনএস): তেলেঙ্গানার ইয়াদাদ্রি ভুবনগিরি জেলায় একটি ওষুধ তৈরির কারখানায় রিঅ্যাক্টর বিস্ফোরণের পর আগুন লেগে দু’জনের…

ByByNews Desk Aug 22, 2026

নতুন এফআইআর না হওয়া পর্যন্ত ধর্না চলবে, রাহুলের পাশে কংগ্রেস নেতারা

নয়াদিল্লি, ২১ আগস্ট(আইএএনএস) : ছাত্র বিক্ষোভে পেলেট গান ব্যবহারের অভিযোগে আহত সাহিল লোচাবের হয়ে নতুন করে এফআইআর দায়েরের…

ByBySandeep Biswas Aug 21, 2026

বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যেও তেল শোধন ক্ষমতা ৩০০ মিলিয়ন টনে নিয়ে যাবে ভারত: হরদীপ পুরী

নয়াদিল্লি, ২১ আগস্ট( আইএএনএস): বিশ্বজুড়ে তেল শোধন ক্ষমতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও ভারত তার অবস্থান আরও শক্তিশালী করছে।…

ByByTaniya Chakraborty Aug 21, 2026
Scroll to Top