News Flash

  • Home
  • Uncategorized
  • শিবনগরে দুই পরিবারের সংঘর্ষে মহিলা সহ আহত পাঁচ
Image

শিবনগরে দুই পরিবারের সংঘর্ষে মহিলা সহ আহত পাঁচ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ সীমানা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিশালগড়ের শিবনগর এলাকায় প্রতিবেশী দুই পরিবারের মধ্যে সংঘর্ষে মহিলাসহ আহত হয়েছেন পাঁচজন৷ আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে৷


বিশালগড় থানার অন্তর্গত শিবনগর এলাকায় জল নিষ্কাশনী ড্রেন নিয়ে দুই পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছেএবং বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে৷ সংঘর্ষে মহিলা সহ আহত হয়েছেন ৫ জন৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ এ ব্যাপারে বিশালগড় থানায় মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷তবে এখনো পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তারের সংবাদ নেই৷


সংবাদে প্রকাশ বুধবার বেলা আনুমানিক ১১.৩০ নাগাদ শিব নগর গ্রাম পঞ্চায়েতের ৭ নং ওয়ার্ডের একটি গ্রামের রাস্তার জল নিষ্কাশন এর ড্রেন নিয়ে দুই পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়৷ রেবতী ভৌমিক এর বাড়িঘর ভাঙচুর করা হয়৷ আহত হয় পাঁচজন৷আহতরা হলেন রেবতী ভৌমিক ,সাধনা ভৌমিক, ঝুমা ভৌমিক, সাধনা দাস ,প্রসেনজিৎ দাস ,কামনা বিশ্বাস৷আক্রমণকারীরা হলো বিমল দাস এর পরিবারের লোকজনরা৷ অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার এবং কঠোর শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top