News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা মোকাবিলায় প্রস্তুত ত্রিপুরা মানুষের সহযোগিতা চাই : শিক্ষামন্ত্রী
Image

করোনা মোকাবিলায় প্রস্তুত ত্রিপুরা মানুষের সহযোগিতা চাই : শিক্ষামন্ত্রী

আগরতলা, ১২ মে (হি. স.)৷৷ করোনা-র ঝড় মোকাবিলায় ত্রিপুরা সরকার প্রস্তুত৷ কিন্ত, করোনা-বিধি মেনে চলার ক্ষেত্রে মানুষের উদাসীনতা এই যুদ্ধে জয় ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে৷ মানুষের সহযোগিতা ছাড়া করোনা-কে পরাস্ত করা সম্ভব হবে না৷ আজ সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে করোনা-র লাগামহীন বৃদ্ধি-তে আক্ষেপ করে এ-কথা বলেন শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ৷ তাঁর দাবি, হাসপাতাল থেকে শুরু করে কোভিড কেয়ার সেন্টার পর্যন্ত পরিকাঠামোগত দিক দিয়ে গত বছরের তুলনায় যথেষ্ট ভাল অবস্থায় রয়েছে ত্রিপুরা৷ এখন চাই শুধু জনগণের সহায়তা৷


এদিন তিনি এক তথ্য তুলে ধরে বলেন, এখন ডেডিকেটেড কোভিড হাসপাতালে শয্যা সংখ্যা ২২১৷ তেমনি, ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে ১২০ এবং আইজিএম হাসপাতালে ১০০ শয্যা প্রস্তুত হচ্ছে৷ সাথে তিনি যোগ করেন, ৭টি ডেডিকেটেড কোভিড হেলথ সেন্টার-এ ৫০১টি শয্যা এবং ১৯টি কোভিড কেয়ার সেন্টারে ১৫৬৫টি শয্যা ইতিমধ্যে প্রস্তুত রয়েছে৷ তাঁর দাবি, করোনা আক্রান্তদের চিকিতায় আইসোলেশন শয্যা ১৯৬৫টি, অক্সিজেন যুক্ত শয্যা ৮৪৮টি, আইসিইউ ৬৮ এবং ভেন্টিলেটর ৯৭টি রয়েছে৷ এছাড়া, কোভিড আক্রান্তদের পরিষেবায় ৬১টি অ্যাম্বুলেন্স দিনরাত দৌড়ঝাপ করছে৷


তিনি বলেন, সারা ত্রিপুরায় দেখা যাচ্ছে করোনা ভয়াবহ আকার নিলেও সামাজিক দুরত্ব মেনে চলছে না কেউ৷ এক্ষেত্রে স্বয়ং ভগবান এসেও কাউকে বাঁচাতে পারবেন না৷ বিশেষজ্ঞ-দের মতামত তুলে ধরে তিনি বলেন, ১ জন সংক্রমিত ১ মাসে সাড়ে চারশ জনের অধিক মানুষ-র মধ্যে সংক্রমণ ছড়াতে সক্ষম৷ তাই তিনি সকলের কাছে করোনা-বিধি মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছেন৷ কারণ, পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে অনুমান করা হচ্ছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top