News Flash

  • Home
  • খেলা
  • কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে দলের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ সনিয়া গান্ধীর
Image

কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে দলের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ সনিয়া গান্ধীর

নয়াদিল্লি, ১০ মে (হি.স.) : পশ্চিমবঙ্গে বিরোধী থেকে একেবারে শূন্যে নেমে গিয়েছে দল। ক্ষমতা হাতছাড়া হয়েছে পুদুচেরিতে। আপাতত অসমেও ফেরার কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে এ বার উদ্বেগ প্রকাশ করলেন দলের অন্তর্বর্তী সভাপতি সনিয়া গান্ধী। তাঁর মতে, পর পর ধাক্কা থেকে এবার শিক্ষা নেওয়া উচিত। নতুন শৃঙ্খলায় দলকে সঙ্ঘবদ্ধ করার সময় এসেছে।


সোমবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির (সিডব্লিউসি) বৈঠকে যোগ দিয়ে সনিয়া বলেন, ‘‘পর পর এই ধাক্কা থেকে শিক্ষা নিতে হবে আমাদের। এই মুহূর্তে দলের অবস্থা দেখে হতাশ বললে কম বলা হবে। ভোটের ফলাফল বলে দিচ্ছে, দলকে নতুন শৃঙ্খলায় সঙ্ঘবদ্ধ করতে হবে আমাদের। যত শীঘ্র সম্ভব ছন্দে ফিরতে হবে।’’ তিনি আরও জানিয়েছেন, দলকে পুনরুজ্জীবিত করতে ছোট ছোট কমিটি তৈরি করবেন তিনি। কোথায় কী খামতি থেকে যাচ্ছে, তা পর্যবেক্ষণ করে রিপোর্ট জমা দেবে তারা। সেই মতো এগোবে দল। তবে এই প্রচেষ্টা কতটা ফলপ্রসূ হবে, তা নিয়ে সন্দিহান দলেরই অনেকে। কারণ এখনও পর্যন্ত সভাপতি নির্বাচনই করে উঠতে পারেননি কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top