News Flash

  • Home
  • দিনের খবর
  • পূর্ব থানার নাকের ডগায় এক বাড়িতে দশবার চুরি, চাঞ্চল্য
Image

পূর্ব থানার নাকের ডগায় এক বাড়িতে দশবার চুরি, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে৷৷ রাজধানী আগরতলা শহরের পূর্ব থানার নাকের ডগায় তথা প্রায় দুইশ মিটার দূরত্বে শ্রীকৃষ্ণ মন্দিরের গলিতে নির্মীয়মান একটি বহুতল বাড়িতে চোরের দল হানা দিয়েছে৷ প্রায় সাত লক্ষ টাকার জিনিসপত্র নষ্ট করেছে ও নিয়ে গিয়েছে৷

বাড়ির মালিক শহরের প্রতিষ্ঠিত ওষুধ ব্যবসায়ী সুদীপ কুমার রায় জানিয়েছেন এই নিয়ে দশবার চুরি হয়েছে৷ প্রতিবারই পুলিশকে জানানো হয়েছে৷ কিন্তু, কোন বিহিত হচ্ছে না৷ মঙ্গলবার রাতে কারফিউ চলাকালীন আবারও চুরির ঘটনা৷ পরপর চুরির ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করেছেন৷ পাশাপাশি তিনি স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অনুরোধ করেছেন এই ব্যাপারে পুলিশ প্রশাসনকে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিতে৷

Releated Posts

১০.২৮ কোটি টাকার ভুয়ো আইটিসি মামলায় উত্তরপ্রদেশ-হরিয়ানায় ৯টি জায়গায় ইডির তল্লাশি

লখনউ, ২৪ আগস্ট (আইএএনএস): ভুয়ো ইনপুট ট্যাক্স ক্রেডিট (আইটিসি) গ্রহণ ও অন্যদের কাছে তা বেআইনিভাবে স্থানান্তরের অভিযোগে অর্থপাচার…

ByByNews Desk Aug 24, 2026

‘বন্দে মাতরম’ হিন্দু দেবদেবীর উপাসনা নয়, ভারতমাতার বন্দনা: বাবা রামদেব

হরিদ্বার, ২৩ আগস্ট (আইএএনএস): ‘বন্দে মাতরম’-এর পূর্ণাঙ্গ সংস্করণ গাওয়া নিয়ে বিতর্কের মধ্যেই রবিবার যোগগুরু বাবা রামদেব দাবি করলেন,…

ByByNews Desk Aug 23, 2026

বিহারে নদীর জল বাড়ায় রাঘোপুরে ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন তেজস্বী যাদবের

পাটনা, ২৩ আগস্ট (আইএএনএস): গঙ্গার জলস্তর বাড়তে থাকায় বিহারের রাঘোপুর বিধানসভা কেন্দ্রের ভাঙনপ্রবণ এলাকা ও বন্যাকবলিত কিছু অঞ্চল…

ByByNews Desk Aug 23, 2026

পাঞ্জাবে অস্ত্র পাচার চক্রের পর্দাফাঁস, উদ্ধার ১০টি অত্যাধুনিক পিস্তল

চণ্ডীগড়, ২৩ আগস্ট (আইএএনএস): পাঞ্জাবে একটি বেআইনি অস্ত্র পাচার চক্রের পর্দাফাঁস করেছে কাউন্টার ইন্টেলিজেন্স (সিআই) অমৃতসর। এই ঘটনায়…

ByByNews Desk Aug 23, 2026
Scroll to Top