News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা মোকাবিলায় কেজরীওয়াল-কেন্দ্র সমন্বয়ের নির্দেশ সুপ্রিম কোর্টের
Image

করোনা মোকাবিলায় কেজরীওয়াল-কেন্দ্র সমন্বয়ের নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ৩০ এপ্রিল(হি.স) : করোনা আবহে রাজনৈতিক বিরোধ ভুলে কেন্দ্রের সঙ্গে সহযোগিতার করার জন্য দিল্লি সরকারকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি নাগেশ্বর রাও এবং বিচারপতি এস রবীন্দ্র ভট্টের বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুজু করা একটি মামলার পর্যবেক্ষণে বলেছে, ‘এটা রাজনীতির সময় নয়’।


তিন বিচারপতি বেঞ্চ শুক্রবার অরবিন্দ কেজরীওয়ালের সরকারকে বলেছে, ‘ভোটের সময় রাজনীতি করবেন। এখন মানুষের জীবন বিপন্ন’। পাশাপাশি, কেন্দ্রকেও দিল্লির প্রতি বিশেষ দায়িত্বের কথাও মনে করিয়ে দিয়েছে সর্বোচ্চ আদালত। এদিন তিন বিচারপতির বেঞ্চ বলেছে, করোনা পরিস্থিতিতে দেশের সামগ্রিক অবস্থার ‘ছোট প্রতিচ্ছবি’ দেখা গিয়েছে দিল্লিতে। দিল্লি সরকারের তরফে অতিমারি পরিস্থিতিতে কেন্দ্রের সঙ্গে পুরোপুরি সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে বেঞ্চকে। কেন্দ্রের প্রতিনিধি সুনীতা দাওরা শুক্রবার সুপ্রিম কোর্টে একটি ‘পাওয়ার পয়েন্ট’ উপস্থাপনা পেশ করে জানান, কোভিড পরিস্থিতিতে দিল্লি-সহ প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে ভারসাম্য রেখেই অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।


করোনা পরিস্থিতির মধ্যেও একাধিক বার কেন্দ্রের সঙ্গে সঙ্ঘাতে জড়িয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরীবালের সরকার। দিল্লি সরকারের তরফে অক্সিজেন ও টিকা সরবরাহ নিয়ে কেন্দ্রের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে। আবার চলতি সপ্তাহে করোনা সংক্রমণ রুখতে ব্যর্থতার অভিযোগ তুলে দিল্লি সরকারের ক্ষমতা খর্ব করেছে নরেন্দ্র মোদী সরকার। জাতীয় রাজধানী অঞ্চলে ‘দ্য গভর্নমেন্ট অব ন্যাশনাল ক্যাপিটল টেরিটরি অব দিল্লি (সংশোধিত)’ বা জিএনসিটিডি আইনটি বলবৎকরা হয়েছে। এর ফলে দিল্লির নির্বাচিত আম আদমি পার্টির সরকারের তুলনায় বেশি ক্ষমতা ভোগ করবেন লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজল অনিল বৈজল। কারণ, এর পর থেকে কোনও সরকারি সিদ্ধান্ত নিতে হলে কেজরীর সরকারকে উপরাজ্যপালের পরামর্শ নিতে হবে।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top