News Flash

  • Home
  • খেলা
  • করোনা নিয়ে এবিভিপিরব্যতিক্রমি কর্মসূচি
Image

করোনা নিয়ে এবিভিপিরব্যতিক্রমি কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল৷৷ করোনা ভাইরাসের সংক্রমণ দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে৷ রাজ্যেও সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে৷করোণা ভাইরাসের সংক্রমণ দিনের পর দিন বৃদ্ধি পাওয়ায় জনমনে আতঙ্ক বাড়ছে৷ করোণা ভাইরাসের সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার সবচেয়ে বড় উপায় হল সচেতন থাকা৷


গতবছর করোণা ভাইরাসের সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে সচেতন নাগরিকরা দারুন ভূমিকা পালন করেছিলেন৷ এ বছরও প্রশাসনের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন গুলির জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে৷ ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এই সংকটজনক পরিস্থিতিতে জনসচেতনতা বাড়ানোর জন্য এগিয়ে এসেছে৷
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বাধারঘাট নগর শাখার উদ্যোগে বৃহস্পতিবার বাধারঘাট রাম ঠাকুর কলেজ সংলগ্ণ এলাকায় পদ নাটকের মধ্য দিয়ে জনগণকে সচেতন করার উদ্যোগ গ্রহণ করা হয়৷ বাধারঘাট নগর শাখার সম্পাদক সরোজ ঘোষ জানান করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে হলে প্রত্যেককে আরও সচেতন হতে হবে৷ প্রত্যেককে মাক্স পরিধান করতে হবে ,সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে, স্যানিটাইজার ব্যবহার করতে হবে৷ স্বচ্ছতার উপর সকলকেই নজর দিতে হবে৷ সংগঠনের পক্ষ থেকে রাজ্যের সর্বত্র এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি পালন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন৷

Releated Posts

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top