News Flash

  • Home
  • বিদেশ
  • পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের বরখাস্তের দাবিতে ধর্নায় বসলেন বিজেপি বিধায়ক
Image

পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের বরখাস্তের দাবিতে ধর্নায় বসলেন বিজেপি বিধায়ক

আগরতলা, ২৮ এপ্রিল (হি. স.)৷৷ বিয়ে বাড়িতে অভিযান চলাকালীন মানুষের সাথে দুর্ব্যবহার-র অভিযোগ-এ পশ্চিম ত্রিপুরা জেলা শাসক-কে বরখাস্তের দাবি-তে ধর্নায় বসেছেন বিজেপি বিধায়ক আশীষ দাস৷ তবে, করোনা-র ভয়াবহ পরিস্থিতি-তে এধরনের আন্দোলন নিয়েও প্রশ্ণ উঠেছে৷ অবশ্য, তিনি দাবি করেন, করোনা-র জন্য ৪/৫ মিলে সমস্ত বিধি মেনে ধর্নায় বসেছি৷ পশ্চিম ত্রিপুরা জেলা শাসক-কে বরখাস্ত না করা পর্যন্ত তিনি প্রতিদিন আন্দোলন চালিয়ে যাবেন৷


প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে কোভিড বিধি উল্লংঘন করে কারফিউ চলাকালীন দুইটি ভাড়া করা বিয়ে বাড়িতে বিয়ের অনুষ্ঠান-কে ঘিরে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডা: শৈলেশ কুমার যাদব-র অভিযানে সর্বত্র সমালোচনার ঝড় বইছে৷ অবশ্য তিনি গতকাল ওই ঘটনার জন্য ক্ষমা চেয়ে নেন৷ কিন্ত, কিছুক্ষণ বাদেই পুরো ১৮০ ডিগ্রী ঘুরে মত বদল করে নেন৷ তখন তিনি বলেন, জননিরাপত্তায় নেওয়া পদক্ষেপ-এ কোন ভাবেই অনুতপ্ত নন৷ আইন ভঙ্গকারী-দের সাথে যোগ্য আচরণ করেছেন তিনি৷


ওই ঘটনায় গতকাল সাংসদ প্রতিমা ভৌমিক ক্ষমা চেয়েছেন৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তদন্ত কমিটি গঠন করেছেন৷ দুই অধিকারী মঙ্গলবার রাতে বিয়ে বাড়ির ঘটনায় তদন্ত করে রিপোর্ট জমা দেবেন৷ ওই রিপোর্ট-র ভিত্তিতে ত্রিপুরা সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে৷ এদিকে, গতকাল বিজেপি-র পাঁচ জন বিধায়ক মুখ্য সচিবের কাছে চিঠি পাঠিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের পদ থেকে ডা: শৈলেশ কুমার যাদব-র বরখাস্তের দাবি জানিয়েছেন৷


আজ সকালে সার্কিট হাউস এলাকায় গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসেছেন বিজেপি বিধায়ক আশীষ দাস৷ তাঁর বক্তব্য, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ত্রিপুরার সংসৃকতি, ঐতিহ-কে আঘাত করেছেন৷ প্রবীণ নাগরিক তথা পুরোহিত-কে গলা ধরে ধাক্কা দেওয়ার ঘটনা সভ্য সমাজ-কে কলঙ্কিত করেছেন৷ শুধু তাই নয়, বিবাহ-র মত পবিত্র অনুষ্ঠান-কে তিনি কলুষিত করেছেন৷ তাই, তাঁর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে৷ তাঁর সাফ কথা, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক-কে বরখাস্ত না করা পর্যন্ত লাগাতর প্রতিবাদ কর্মসূচি জারি থাকবে৷ প্রতিদিন আগরতলায় কোন না কোন স্থানে ধর্ণা সংগঠিত করা হবে৷ তবে, কোভিড বিধি মেনে আন্দোলন জারি রাখব আমরা, বলেন তিনি৷

অবশ্য, করোনা-র ভয়াবহ পরিস্থিতি-তে এ-ধরনের আন্দোলন কর্মসূচি নিয়ে ইতিমধ্যে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ করোনা ক্রমশ ভয়াবহ আকার নিয়েছে৷ এই পরিস্থিতি-তে দাড়িয়ে প্রশাসনিক আধিকারিক-কে নিয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করা আদৌ ঠিক হচ্ছে বলে অনেকেই মনে করছেন না৷ সোশ্যাল মিডিয়া-তে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় বইছে৷ কিন্ত, কয়েক কদম এগিয়ে আন্দোলন রাস্তায় নামিয়ে আনা উচিত হচ্ছে না বলেই দাবি তথ্যভিজ্ঞ মহলের৷

Releated Posts

ফ্লাইদুবাই বিমানে কো-পাইলটের হামলাকে ‘সন্ত্রাসবাদী হামলা’ বলল সংযুক্ত আরব আমিরশাহি

আবুধাবি, ৩ অক্টোবর (আইএএনএস): দুবাই-তেল আভিভগামী ফ্লাইদুবাই বিমানে ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্চারের ওপর কো-পাইলট হামলার ঘটনাকে ‘সন্ত্রাসবাদী…

ByByNews Desk Oct 3, 2026

হরমুজ প্রণালীতে ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজ, পাঁচ ভারতীয় নাগরিককে উদ্ধার

মাসকাট/নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): হরমুজ প্রণালীতে একটি কুয়েতের পতাকাবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইলের আঘাতের পর জাহাজে থাকা পাঁচ…

ByByNews Desk Oct 3, 2026

বাংলাদেশে এআই ব্যবহারের প্রসারে বাড়ছে অপরাধের আশঙ্কা

ঢাকা, ৩ অক্টোবর (আইএএনএস): বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত প্রসার নিয়ে অপরাধ বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করা…

ByByNews Desk Oct 3, 2026

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top