News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার প্রকোপ : রাজ্যের বাজারে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে সচিবালয়ে খাদ্যমন্ত্রীর বৈঠক
Image

করোনার প্রকোপ : রাজ্যের বাজারে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে সচিবালয়ে খাদ্যমন্ত্রীর বৈঠক

আগরতলা, ২৮ এপ্রিল (হি. স.)৷৷ করোনা পরিস্থিতিতে রাজ্যের বাজারগুলিতে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে আজ সচিবালয়ে খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেবের সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ সচিবালয়ে খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক মন্ত্রীর অফিস কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে মহারাজগঞ্জ বাজার সহ বিভিন্ন বাজারের ব্যবসায়ী সংগঠন, এফ সি আই এবং আই ও সি এল-র প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন৷ তাছাড়াও সভায় খাদ্য ও জনসংভরণ দপ্তরের সচিব শরদিন্দু চৌধুরী, খাদ্য দপ্তরের অধিকর্তা তপন দাস, সদর মহকুমার মহকুমা শাসক অসীম সাহা প্রমুখ উপস্থিত ছিলেন৷


এদিনের সভায় খাদ্য মন্ত্রী শ্রীদেব বলেন, রাজ্যে বর্তমানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসমূহের মূল্য স্বাভাবিক রাখার জন্য ব্যবসায়ীদেরও দায়িত্ব রয়েছে৷ এক্ষেত্রে তিনি বাজারে পণ্য সামগ্রীর দাম স্বাভাবিক রাখতে ব্যবসায়ী সহ সকল অংশের মানুষের সহযোগিতা চেয়েছেন৷ তিনি বলেন, মানুষ যাতে কোন ভাবে বিভ্রান্ত বা হয়রানির শিকার না হন তার জন্য সচেষ্ট থাকা প্রয়োজন৷ সভায় খাদ্যমন্ত্রী ভোজ্য তেলের দাম কিভাবে নিয়ন্ত্রনে রাখা যায় সেই বিষয়ে বাজার কমিটিগুলিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন৷


খাদ্যমন্ত্রী বলেন, রাজ্যের বাজারগুলিতে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে খাদ্য ও জন সংভরণ দপ্তর, মহকুমা প্রশাসন এবং লিগ্যাল মেট্রোলজি দপ্তর বিগত দিনের মতো বাজারগুলিতে পরিদর্শন করবে৷ প্রয়োজনে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি৷ তাঁর কথায়, সাধারণ মানুষ যেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জন্য কোন অসুবিধার সম্মুখীন না হন সেজন্য রাজ্য সরকার সচেষ্ট রয়েছে৷


খাদ্যমন্ত্রী বলেন, রাজ্যে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড সম্পূর্ণ বাস্তবায়িত হয়েছে৷ সেই ক্ষেত্রে পরিযায়ী শ্রমিকরা যারা এন এফ এস-র আওতাভূক্ত রয়েছেন তারা রেশন সামগ্রী তোলার ক্ষেত্রে কোন অসুবিধার সম্মুখীন হবেন না৷ রাজ্যের শ্রমিকরা যারা বর্হিরাজ্যে কাজ করছেন তাদের ক্ষেত্রেও কোন অসুবিধা হবেনা বলে খাদ্যমন্ত্রী অভিমত ব্যক্ত করেন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top