News Flash

  • Home
  • Uncategorized
  • শান্তিরবাজারে সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার
Image

শান্তিরবাজারে সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২৮ এপ্রিল৷৷ শান্তিরবাজারের অলোইছড়া এলাকায় রাবার বাগান থেকে উদ্ধার এক সদ্যজাত শিশুর মৃতদেহ৷ শান্তির বাজার মহকুমার অন্তর্গত অলোইছড়া এলাকায় জাতীয় সড়কের পাশ্ববর্তী রাবার বাগানে একটি ব্যাগ দেখতেপায় এলাকাবাসী৷ এইব্যাগ দেখে লোকজনের মধ্যে সন্দেহ জাগে৷


পরবর্তী সময় এলাকাবাসী দেখতেপায় ব্যাগের মধ্যে সদ্যজাত শিশুর মৃতদেহ৷ সদ্যজাত শিশুটি ছেলে বলে জানাযায়৷ ঘটনা জানাজানির পর ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তির বাজার থানার পুলিশ৷ পুলিশ গিয়ে সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধারকরে ময়না তদন্তের জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসে৷ সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য লক্ষ্যকরাগেলো৷


সকলের মধ্যে একটিই প্রশ্ণ জাগছে এই সদ্যজাত শিশু কারোর পাপের ফলনয়তো? ঘটনাস্থলে উপস্থিত এলাকাবাসীরা জানান এই সদ্যজাত শিশুর মা যদি শিশুটিকে লালন পালন না করতে পারতো তাহলে এলাকাবাসীর মধ্যে যে কেউকে দিয়ে দিলে উনারা লালন পালন করতো৷ এখন দেখার বিষয় সদ্যজাত শিশুটির কোনোপ্রকার পরিচয় জানাজায়কিনা৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top