News Flash

Image

অরুণাচল প্রদেশে নতুন করে আক্রান্ত ১৬৮ জন

ইটানগর, ২৭ এপ্রিল (হি. স.) : বেড়েই চলেছে করোনার সংক্রমণ। অরুণাচল প্রদেশে নতুন করে ১৬৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১৬ জন নিরাপত্তা কর্মী রয়েছেন। তবে, নতুন করে করোনা আক্রান্ত কারোর মৃত্যু হয়নি। বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭২৪। তাতে, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১৭৭৭৫ জন এবং মৃত্যু হয়েছে ৫৮ জনের।


স্বাস্থ্য দফতরের রিপোর্টে দেখা গেছে, ক্যাপিটেল কমপ্লেক্স অঞ্চলে ৪৪ জন, লোয়ার দিবাং ভ্যালি জেলায় ৪৬ জন, পাপুম্পারে এবং পাককে কেসাং জেলায় ১১ জন করে, পূর্ব সিয়াং জেলায় ৯ জন, পশ্চিম কামেং জেলায় ৮ জন, লোয়ার সুবান্সিরি এবং তিরাপ জেলায় ৭ জন করে, লোহিত এবং তাবাং জেলায় ৫ জন করে, আপার সুবান্সিরি জেলায় ৪ জন, চানগলাং জেলায় ৩ জন, লোয়ার সিয়াং এবং নামসাই জেলায় ২ জন করে, এবং লেপারাদা, লংদিং, আপার সিয়াং ও করা দাদী জেলায় ১ জন করে নতুন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে।


এদিকে, নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ১ জন সেনা জওয়ান, ১১ জন ইন্ডিয়ান রিসার্ভ ব্যাটেলিয়ানের জওয়ান, ৩ জন এনডিআরএফ জওয়ান এবং একজন ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশ কর্মী রয়েছেন। অরুনাচল প্রদেশে এখন পর্যন্ত ১৬৯৯৩ জন করোনা সংক্রমিত থেকে সুস্থ হয়েছেন। তাতে, সুস্থতার হার ৯৫.৬০ শতাংশ এবং আক্রান্তের হার ৪.০৭ শতাংশে গিয়ে দাড়িয়েছে।

Releated Posts

নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও

কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…

ByBySandeep Biswas Jul 3, 2026

সেবা সেতু’র মাধ্যমে নাগরিকদের দোরগোড়ায় সরকারি পরিষেবা, দাবি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ৩ জুলাই (আইএএনএস) : ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নাগরিকদের আরও দ্রুত, স্বচ্ছ ও সহজ সরকারি পরিষেবা পৌঁছে দিতে…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

অসমে মৎস্য ও দুগ্ধ শিল্পের উন্নয়নে রোডম্যাপ, কেন্দ্রীয় মন্ত্রী লালন সিংয়ের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): অসমের মৎস্য ও দুগ্ধ শিল্পের উন্নয়নে রোডম্যাপ তৈরির লক্ষ্যে বৃহস্পতিবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় মৎস্য, পশুপালন…

ByByNews Desk Jul 2, 2026

উত্তর-পূর্বে সর্বাধিক বর্ষার ঘাটতি মেঘালয়ে, স্বাভাবিকের তুলনায় ৭৪ শতাংশ কম বৃষ্টি: আইএমডি

শিলং, ২ জুলাই (আইএএনএস): পৃথিবীর অন্যতম সর্বাধিক বৃষ্টিপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত মেঘালয়েই চলতি বর্ষা মৌসুমে উত্তর-পূর্ব ভারতের মধ্যে…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top