News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা নিয়ে ফের মোদীকে চিঠি মমতার
Image

করোনা নিয়ে ফের মোদীকে চিঠি মমতার

কলকাতা, ২২ এপ্রিল (হি স)। প্রতিষেধক কিনতে কেন্দ্রকে দিতে হবে এক দাম। আর রাজ্যের জন্য তার চেয়ে বেশ খানিকটা চড়া হারে দাম নির্ধারণ করেছে দেশের অন্যতম বড় প্রতিষেধক উৎপাদক সংস্থা সেরাম ইন্সটিটিউট। এই বৈষম্য নিয়ে টুইটে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়ার পর এবার প্রধানমন্ত্রীকেই সরাসরি চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

চিঠিতে স্পষ্ট তিনি উল্লেখ করেছেন, এই দামের হেরফের জনবিরোধী। এতে সাধারণ মানুষ আদৌ ঠিকমতো টিকা পাবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে তাঁর। এই সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী বলেও মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, বেসরকারি হাসপাতালগুলিকে ৬০০ টাকার বিনিময়ে প্রতিষেধক দিতে রাজি সেরাম। এ নিয়েও মুখ্যমন্ত্রীর মত, এতটা বৈষম্য অর্থহীন। বাজারে এ নিয়ে কালোবাজারির পথ প্রশস্ত হবে। এ নিয়ে কেন্দ্র সরকার যাতে সদর্থক পদক্ষেপ নেয়, সেই আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী মোদিকে এই চিঠি মুখ্যমন্ত্রীর।

প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন, বুধবার সেরাম ইনস্টিটিউটের তরফে ঘোষণা হয়েছিল, রাজ্য সরকারগুলিকে কোভিশিল্ডের প্রতিটি ডোজ ৪০০ টাকায় বিক্রি করা হবে। বেসরকারি হাসপাতালগুলির ক্ষেত্রে কোভিশিল্ডের প্রতি ডোজের দাম ধার্য করা হয়েছে ৬০০ টাকা। যদিও কেন্দ্র প্রতিটি ডোজ পাবে মাত্র ১৫০ টাকায়। সেরামের তরফে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “আগামী দু’মাস আমাদের উৎপাদনের ৫০ শতাংশ টিকা কেন্দ্র সরকারকে দেওয়া হবে। আর বাকি ৫০ শতাংশ রাজ্য ও বেসরকারি হাসপাতালগুলি পাবে।”

এরপরই সেরামের বিরোধিতা করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নীতির জন্য কেন্দ্রকেই দায়ী করেছেন তিনি। দক্ষিণ দিনাজপুরের তপনের সভা থেকে মোদি সরকারকে আক্রমণ করে মমতা বলেন, “দিল্লি যদি ৬ মাস আগে থেকে টিকা দিত তাহলে আর কারও করোনা হত না। আমি নরেন্দ্র মোদিকে বললাম আমাকে প্রতিষেধক দিন আমি বিনা পয়সায় সবাইকে দেব। এখন বলছেন প্রতিষেধক নিজেরা জোগাড় করে নিন। কোথা থেকে পাব? আগেই তো সব টিকা বিদেশে পাঠিয়ে দিয়েছেন।” 

মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ২ মে ভোটের ফলপ্রকাশের পর তৃণমূল সরকার ক্ষমতায় আসছে এবং ৫ মে থেকে আঠারোর্ধ্ব নাগরিকদের বিনামূল্যে করোনা টিকা দেওয়ার ব্যবস্থা করবে রাজ্য সরকার। আর তাই তিনি টিকার দামে হেরফের নিয়ে সরব হলেন। ফের চিঠি লিখে প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপের আবেদন জানালেন।

Releated Posts

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top