News Flash

  • Home
  • Uncategorized
  • ব্রু শরণার্থীদের ত্রিপুরায় স্থায়ী পুনর্বাসন প্রক্রিয়া শুরু
Image

ব্রু শরণার্থীদের ত্রিপুরায় স্থায়ী পুনর্বাসন প্রক্রিয়া শুরু

আগরতলা, ১৯ এপ্রিল (হি.স.)৷৷ ত্রিপুরায় আশ্রিত ব্রু শরণার্থীদের আজ (সোমবার) থেকে পুনর্বাসনে স্থায়ী সমাধানের প্রক্রিয়া শুরু হয়েছে৷ ধলাই জেলার আমবাসা এবং লংতরাই ভ্যালি মহকুমায় ৪২৬ পরিবারের ৪৯৩ জন সদস্য আপাতত অস্থায়ী ছাউনিতে থাকবেন৷ শীঘ্রই তাদের স্থায়ীভাবে থাকার ব্যবস্থাও করবে ত্রিপুরা সরকার৷ এ-কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷


মন্ত্রী বলেন, ব্রু শরণার্থীরা জনজাতি সম্প্রদায়ের, তাই তাঁদের পুনর্বাসনে দীর্ঘদিন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি৷ পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গিয়েছিল, তাঁদের আগামী প্রজন্মের শিক্ষা, স্বাস্থ্য দিনে দিনে অবনতির দিকে যাচ্ছিল৷ তাই, তাঁদের স্থায়ী সমাধানে এগিয়ে গিয়েছে বিজেপি-আইপিএফটি জোট সরকার৷ তাঁদের ত্রিপুরায় পুনর্বাসনের ব্যবস্থা করা৪ হয়েছে, বলেন রতনলাল৷


শিক্ষা ও আইনমন্ত্রী জানান, আজ থেকে স্থায়ী পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে৷ কাঞ্চনপুর থেকে ব্রু শরণার্থীদের নিয়ে ধলাই জেলার আমবাসা এবং লংতরাইভ্যালি মহকুমায় পুনর্বাসন দেওয়া হয়েছে৷ তিনি বলেন, মোট ১৪টি বাসে ৪২৬ পরিবারের ৪৯৩ জন সদস্যকে আজ পুনর্বাসনের ব্যবস্থা করেছে রাজ্য সরকার৷ তাঁর কথায়, আমবাসা মহকুমার হাদুকলাক পাড়ায় ২২০ পরিবারের ২৫২ জন এবং লংতরাইভ্যালি মহকুমার বঙ্গফা পাড়ায় ২০৬ পরিবারের ২৪১ জন ব্রু শরণার্থীকে পুনর্বাসন দেওয়া হয়েছে৷


মন্ত্রী বলেন, আজ থেকে ব্রু শরণার্থীরা নতুন করে বাঁচার অধিকার পেয়েছেন৷ তাঁরা যাতে অন্যান্যদের সাথে মিলেমিশে থাকেন এই আহ্বান জানান তিনি৷ প্রসঙ্গত, দুই দশকের অধিক সময় ধরে ব্রু শরণার্থী সমস্যা বহন করে চলেছে ত্রিপুরা৷ প্রায় ২৪ বছর আগে মিজোরামে জাতি দাঙ্গার শিকার হয়ে ব্রু জনজাতি অংশের মানুষ ত্রিপুরার কাঞ্চনপুর এবং পানিসাগর মহকুমার বিভিন্ন শিবিরে আশ্রয় নেন৷ তাঁদের মিজোরামে প্রত্যাবর্তনে একাধিকবার উদ্যোগ নেওয়া হয়েছিল৷ কিন্তু প্রতিবার সেই প্রত্যাবর্তন প্রক্রিয়া ভেস্তে গিয়েছে৷ অবশেষে বিজেপি-আইপিএফটি সরকার ত্রিপুরায় প্রতিষ্ঠিত হওয়ার পর তাঁদের স্থায়ী সমাধান হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top