News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার দ্বিতীয় ঢেউয়ে সর্বোচ্চ আক্রান্ত, নতুন সংক্রামিত ৫৮জন
Image

করোনার দ্বিতীয় ঢেউয়ে সর্বোচ্চ আক্রান্ত, নতুন সংক্রামিত ৫৮জন

আগরতলা, ১৭ এপ্রিল (হি.স.)৷৷ ত্রিপুরায় বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা৷ ত্রিপুরায় দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে৷ দ্বিতীয় পর্যায়ে গত ২৪ ঘণ্টায় সর্বাধিক ৫৮ জন করোনা-আক্রান্তের সন্ধান মিলেছে৷ পরিস্থিতি নিঃসন্দেহে গত বছরের মতোই করোনা-র তাণ্ডবকে মনে করে দিয়েছে৷ বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ৩৭৬৷ কারণ, সাতজন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছে৷


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআর ৭৭৮ এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ১,৩৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে, আরটি-পিসিআর ২২ জন এবং রেপিড অ্যান্টিজেনে ৩৬ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ৫৮ জন নতুন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে৷


তবে, সামান্য স্বস্তির খবরও রয়েছে৷ গত ২৪ ঘণ্টায় সাতজন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন৷ তাতে বর্তমানে করোনা আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৩৭৬ জন৷ প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৩৩,৯৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ তাঁদের মধ্যে ৩৩,১৩৭ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন৷ বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্তের হার ৫.১২ শতাংশ৷ তেমনি, সুস্থতার হার ৯৭.৭৩ শতাংশ৷ নতুন করে করোনা আক্রান্তের মৃত্যু না হওয়ায় মৃতের হার সামান্য কমে হয়েছে ১.১৬ শতাংশ৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top