News Flash

  • Home
  • Uncategorized
  • ১৮ হাজার দোকান মালিক মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনার আওতাধীন
Image

১৮ হাজার দোকান মালিক মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনার আওতাধীন

আগরতলা, ৩০ মার্চ (হি.স.)৷৷ ত্রিপুরায় বিভিন্ন শহর এলাকায় দোকান রয়েছে এমন প্রায় ১৮,০০০ দোকান মালিক এখন পর্যন্ত মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনার আওতায় বীমার সুবিধা পেয়েছেন৷ এই সমস্ত দোকান মালিকদের অধিকাংশই আগরতলা, মোহনপুর, মেলাঘর, অমরপুর, শান্তিরবাজার, বিলোনিয়া, সাব্রুম, আমবাসা, তেলিয়ামুড়া পুর এলাকায় বসবাস করেন৷


প্রসঙ্গত, ২০২০ সালের ১০ জুলাই মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনার সূচনা হয়েছিল৷ এই যোজনার সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ ত্রিপুরায় শহর এলাকায় থাকা দোকানদার-দের বিভিন্ন সুবিধা যেমন ট্রেড লাইসেন্স, ইনস্যুরেন্স, ঋণ, জিএসটি রেজিষ্ট্রেশান, পেনশান সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা এই যোজনার উদ্দেশ্য৷ নগরোন্নয়ন দফতর জানিয়েছে, অতীতে দেখা গেছে আগুন, চুরি, বন্যার কারণে দোকানদার-রা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হলেও তাদের ক্ষতি মোকাবিলায় বিশেষ ব্যবস্থা নেওয়ার কোন সুবিধা ছিল না৷ দোকানদার-দের সুবিধার কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনার মাধ্যমে আগুন, চুরির জন্য বীমার বিশেষ সুবিধা দেওয়া হয়েছে৷ এতে বীমার প্রথম কিস্তি বাবদ অন্ততপক্ষে ১০০০ পর্যন্ত দিচ্ছে রাজ্য সরকার৷ ইতিমধ্যে রাজ্য সরকার এই খাতে ৩ কোটি টাকা মঞ্জুর করেছে৷ শহরের দোকানদারদের স্বার্থে ট্রেড লাইসেন্স নবীকরণ ও ইনস্যুরেন্স বাধ্যতামূলক করা হয়েছে৷ সম্প্রতি রাজ্য সরকার ১ কোটি টাকা বীমার প্রথম কিস্তি বাবদ মঞ্জুর করেছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top