News Flash

  • Home
  • Uncategorized
  • নন্দীগ্রামে ভোটের আগে মাথা ঠান্ডা রাখার পরামর্শ তৃণমূলনেত্রীর
Image

নন্দীগ্রামে ভোটের আগে মাথা ঠান্ডা রাখার পরামর্শ তৃণমূলনেত্রীর

কলকাতা, ৩০ মার্চ (হি স)। নন্দীগ্রামে ভোটের আগে মাথা ঠান্ডা রাখার পরামর্শ দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার ভোটের আগে শেষবেলার প্রচারে রোড শো করলেন মমতা। রোড শো’র পাশাপাশি সভাও করলেন তৃণমূল সুপ্রিমো। রোড শো শেষে কর্মী-সমর্থকদের উদ্দেশে মমতা বললেন, ‘৪৮ ঘণ্টা মাথা ঠান্ডা। কুল কুল তৃণমূল, ঠান্ডা ঠান্ডা কুল কুল, আর ভোট পাবে জোড়াফুল।’

এরপরই মমতা বলেন, ‘ভালো করে ভোট করে নিন, তারপর পান্ডাদের অধিকার সব কীভাবে কাড়তে হয়, তা বাংলা জানে।’ বিজেপি-কে তুলোধনা করে তৃণমূলনেত্রী আরও বলেন, ‘নন্দীগ্রাম ও বাংলা থেকে বিজেপি-কে বোল্ড আউট করে দিন।’ নন্দীগ্রামে কেন ভোটে দাঁড়ালেন, এ নিয়ে এদিন ফের মমতা বলেন, ‘নন্দীগ্রামের মা-বোনেদের শ্রদ্ধা জানাতে ভোটে দাঁড়িয়েছি এখানে। একবার যখন নন্দীগ্রামে ঢুকেছি, আমি বেরোব না।“

Releated Posts

সব ধর্মীয় স্থানে মহিলাদের ‘শালীন পোশাক’ পরার আহ্বান মুসলিম জামাত প্রধানের

বেরেলি, ১১ আগস্ট (আইএএনএস): বৃন্দাবনের ইসকন মন্দিরে দর্শনার্থীদের জন্য পোশাকবিধি চালুর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ধর্মীয় স্থানগুলিতে মহিলাদের শালীন…

ByByNews Desk Aug 11, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top