News Flash

  • Home
  • Uncategorized
  • ঢাকায় ভারতের প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার, মোদী-হাসিনা কুশল বিনিময়
Image

ঢাকায় ভারতের প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার, মোদী-হাসিনা কুশল বিনিময়

ঢাকা, ২৬ মার্চ (হি.স.): বাংলাদেশের জাতীয় দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা পৌঁছলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালেই দিল্লি থেকে ঢাকার উদ্দেশে রওনা হন মোদী, কয়েক ঘন্টার মধ্যেই পৌঁছে যান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দরে মোদীকে স্বাগত জানাতে আগে থেকেই উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদী বিমান থেকে নেমে বাংলাদেশের মাটি স্পর্শ করা মাত্রই তাঁকে স্বাগত জানান হাসিনা। বিমানবন্দরে মোদীকে গার্ড অফ অনারে সম্মান জানানো হয়। দেওয়া হয় লাল গালিচা। বিমানবন্দরে দুই প্রধানমন্ত্রী কুশল বিনিময়ও করেন।

মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিমানবন্দর থেকে মোদী চলে যান সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধে। ১১.৩৫ মিনিটে স্মৃতিসৌধে পৌঁছন ভারতের প্রধানমন্ত্রী। তিনি শ্রদ্ধা জানাতে যাবেন টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতেও। ৫১ শক্তিপীঠের একটি যশোরেশ্বরী কালীমন্দিরেও পুজো দেবেন মোদী। করোনা-পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রীর এটাই প্রথম বাংলাদেশ সফর। ২০১৫ সালের ৬-৭ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবার ঢাকা সফর এসেছিলেন, এবার তিনি দ্বিতীয় দফায় ঢাকা সফরে আসলেন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top