News Flash

  • Home
  • Uncategorized
  • আবারও বিজেপি পরিচালিত পঞ্চায়েতে অনাস্থা প্রস্তাব
Image

আবারও বিজেপি পরিচালিত পঞ্চায়েতে অনাস্থা প্রস্তাব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ৷৷ আরও এক বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে স্বদলীয় পঞ্চায়েত সদস্যরা অনাস্থা প্রস্তাব আনল৷ ঘটনা কৈলাসহরের লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতে৷


কৈলাসহর মহকুমার গৌরনগর গ্রাম পঞ্চায়েতের অধীনে এগারো আসন বিশিষ্ট লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি দলের পঞ্চায়েত সদস্য আটজন৷ সি.পি.আই.এম দলের পঞ্চায়েত সদস্য দুইজন এবং কংগ্রেস দলের সদস্য একজন৷ পঞ্চায়েতের প্রধান মনি রানী মালাকার এবং উপ প্রধান সহিদ খাঁন৷ বিজেপি দলের আটজন পঞ্চায়েত সদস্যের মধ্যে ছয়জন পঞ্চায়েত সদস্য পঞ্চায়েতের প্রধান মনি রানী মালাকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব লিখিত জমা দেয়৷


তবে, ঊনকোটি জেলার ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসার জেলায় না থাকায় পঞ্চায়েত দপ্তরের সহকারী অধিকর্তা সুদীপ কুমার করের নিকট অনাস্থা প্রস্তাব জমা দেয়৷ এব্যাপারে ঊনকোটি জেলার পঞ্চায়েত দপ্তরের সহকারী অধিকর্তা সুদীপ কুমার করকে জিজ্ঞেস করলে উনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন যে, লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনি রানি মালাকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে বিজেপি দলেরই ছয়জন পঞ্চায়েত সদস্য অনাস্থা প্রস্তাব জমা দেয়৷ দপ্তর এবিষয়ে পরবর্তী পদক্ষেপ নিচ্ছে বলেও জানান সুদীপ বাবু৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top