News Flash

  • Home
  • Uncategorized
  • আউটসোর্সিং এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল আগরতলায়
Image

আউটসোর্সিং এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল আগরতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ৷৷ রাজ্যের বাজেট প্রস্তাব এবং আউটসোর্সিং এর প্রতিবাদ জানিয়ে রবিবার আগরতলায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত করেছে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি পশ্চিম জেলা কমিটি৷এদিন আগরতলায় সিপিআইএম পশ্চিম জেলা কমিটির অফিসের সামনে থেকে প্রতিবাদ বিক্ষোভ মিছিল শুরু হয়৷ মিছিলটি রাজধানী আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ভানু স্মৃতি ভবনের সামনে গিয়ে শেষ হয়৷


মিছিলের অগ্রভাগে ছিলেন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য কমিটির সম্পাদক সুধন দাস সহ অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ৷মিছিলে অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সম্পাদক বিধায়ক সুধন দাস বলেন, দ্রব্যমূল্য দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে৷ করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে রাজ্যের মানুষের অর্থনৈতিক অবস্থার তলানিতে এসে ঠেকেছে৷ কাজ ও খাদ্যের অভাবে মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ার উপক্রম৷ বেকারদের কর্মসংস্থানের কোন উদ্যোগ নেই৷ এই সংকটজনক পরিস্থিতিতে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের ধাঁচেই বাজেট প্রস্তাব পেশ করেছে৷ এবারের বাজেট প্রস্তাব রাজ্যপালের দেওয়া হলেও কর্মসংস্থানের তেমন কোনো দিক পরিলক্ষিত হয়নি৷ বাজেট প্রস্তাবকে জনবিরোধী বলে আখ্যায়িত করেন তিনি৷

কর্মবিমুখ এবং হতাশাজনক বাজেট প্রস্তাবের প্রতিবাদ জানিয়ে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে রবিবার আগরতলায় এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয় বলে তিনি জানান৷সংগঠনের পক্ষ থেকে রাজ্যের সর্বত্রই এ ধরনের প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত করা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন৷ বিধান দাস বলেন এবারের বাজেটে কর্মসংস্থানের কোন উল্লেখ নেই৷ এই বাজেট কর্মবিমুখ ও হতাশাজনক৷ এই বাজেটে রাজ্যের সকল অংশের মানুষের আশা প্রত্যাশা কোনভাবেই পূরণ করতে পারবে না৷রাজ্যের অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মা বিধানসভায় বাজেট প্রস্তাব পেশ করেছেন তার প্রতিবাদে রাজ্যজুড়ে বৃহত্তর প্রতিবাদ বিক্ষোভ আন্দোলনে সোচ্চার হওয়ার জন্য তিনি সকল স্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top