News Flash

  • Home
  • Uncategorized
  • মোদীর বঙ্গসফর এবং বিখ্যাতদের পথযাত্রা নিয়েও কথা হয়েছে বৈঠকে : দিলীপ ঘোষ
Image

মোদীর বঙ্গসফর এবং বিখ্যাতদের পথযাত্রা নিয়েও কথা হয়েছে বৈঠকে : দিলীপ ঘোষ

কলকাতা, ১৬ মার্চ (হি. স.) : মতানৈক্যের প্রার্থী ছাড়াও শাহ-নাড্ডার সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গসফর এবং বিখ্যাতদের পথযাত্রা নিয়েও কথা হয়েছে। মঙ্গলবার এ কথা জানান রাজ্য বিজেপি-র সভাপতি দিলীপ ঘোষ।

দিলীপবাবু সংবাদমাধ্যমে বলেন, কেবল প্রার্থী নয়, বিভিন্ন বিধানসভার প্রচার নিয়ে কথা হয় শাহ-নাড্ডার সঙ্গে বৈঠকে। দলের বিভিন্ন কেন্দ্রের সঞ্চালকরা অনেকে ছিলেন। ২০ মার্চ প্রধানমন্ত্রী আসবেন। অন্যান্য কেন্দ্রীয় নেতারাও আসছেন। তাঁদের সভা এবং বিখ্যাতদের পথযাত্রার রূপরেখা নিয়েও প্রাথমিক কথা হয়েছে। বেশি গুরুত্ব দেওয়া হয়েছে প্রথম পর্যায়ের ভোটের ওপর।

এখনও পর্যন্ত দফায়-দফায় মাত্র ১২০ জন প্রার্থী নাম ঘোষণা করেছে বিজেপি। এর মধ্যে প্রার্থী বদলের দাবিতে জেরবার গেরুয়া শিবির। সূত্রের খবর, জঙ্গল মহলের জেলা পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া নিয়ে আলোচনা হয়েছে। সেখানকার পরিস্থিতি কি রয়েছে। ক’টা বিধানসভায় জয় নিশ্চিত সেটা জানতে চাওয়া হয়। নির্বাচন কমিশনে এখনও পর্যন্ত যে সব অভিযোগ রাজ্য বিজেপির তরফে করা হয়েছে সেগুলি জিজ্ঞাস করেন অমিত শাহ। বাকি দফার প্রার্থী নিয়েই বেশি সময় ধরে আলোচনা চলছে বলে জানা গিয়েছে।

কথা ছিল সোমবার বাঁকুড়া থেকে অসম হয়ে দিল্লি ফিরে যাবেন। আচমকাই পাল্টে যায় অমিত শাহর সফরসূচি। দিল্লি ফিরে যাওয়ার বদলে রাজ্য বিজেপির শীর্ষস্তরের সঙ্গে জরুরি বৈঠক করতে সোমবার রাতে কলকাতায় ফিরে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শাহর তলব পেয়ে নিউ টাউনের হোটেলে আয়োজিত বেশি রাতের সেই বৈঠকে হাজির ছিলেন রাজ্য বিজেপির শীর্ষনেতাদের পাশাপাশি বাংলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারাও। মঙ্গলবার সকালেও বৈঠক চলে

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top