News Flash

  • Home
  • Uncategorized
  • ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত ২৬,২৯১ জন
Image

২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত ২৬,২৯১ জন

নয়াদিল্লি, ১৫ মার্চ (হি. স.) : ফের ঊর্ধ্বমুখী দেশের করোনা গ্রাফ । স্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন মোট ২৬,২৯১ জন। একই সময়ের মধ্যে করোনায় মৃত্যু হয়েছে ১১৮ জনের।   গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাস থেকে সুস্থ হয়ে ফিরেছেন ১৭,৪৫৫ জন।
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত ১ কোটি ১৩ লক্ষ ৮৫ হাজার ৩৩৯। এর মধ্যে অবশ্য ১ কোটি ১০ লক্ষ ৭ হাজার ৩৫২ জন সুস্থ হয়ে ফিরেছেন। এই মুহূর্তে অ্যাকটিভ কেস ২ লক্ষ ১৯ হাজার ২৬২টি। এখনও পর্যন্ত করোনার থাবায় প্রাণ হারিয়েছেন মোট ১ লক্ষ ৫৮ হাজার ৭২৫ জন। নতুন বছরের শুরুতে দেশীয় প্রযুক্তিতে তৈরি জোড়া ভ্যাকসিন দিয়ে শুরু হয়েছে গণ টিকাকরণ। তার জেরে পরিস্থিতির খানিকটা উন্নতি হলেও, নয়া ব্রিটেন স্ট্রেন ফের বিপদ বাড়িয়েছে। বিশেষত মহারাষ্ট্রের করোনা পরিস্থিতিতে চিন্তা বাড়ছে। নাগপুরে রবিবার থেকেই চালু হয়েছে পূর্ণাঙ্গ লকডাউন, চলবে ২১ তারিখ পর্যন্ত। আরও কয়েকটি রাজ্যের করোনা গ্রাফও ঊর্ধ্বমুখী।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top