News Flash

  • Home
  • Uncategorized
  • কলেজটিলায় বাড়িতে ঢুকে লুটপাট চালাল দুসৃকতিকারীরা
Image

কলেজটিলায় বাড়িতে ঢুকে লুটপাট চালাল দুসৃকতিকারীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ কলেজটিলায় বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা এক অবসরপ্রাপ্ত বৃদ্ধা সরকারি কর্মচারী মহিলার বাড়িতে হামলা ও লুটপাট চালিয়েছে৷ আক্রান্ত নাম ভারতী রায়৷


রাজধানী আগরতলা শহর সংলগ্ণ কলেজ টিলার এক বৃদ্ধা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর বাড়িতে গতকাল রাতে দুষৃকতীরা হামলা চালিয়েছে৷ মহিলাকে মারধর করে নগদ টাকা পয়সা নিয়ে গেছে৷ একটি সাদা কাগজে স্বাক্ষর আদায় করে নিয়ে গেছে বলেও জানিয়েছেন বৃদ্ধা৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷
ঘটনার বিবরণে জানা যায় গতকাল রাতে তিন জন দুর্বৃত্ত মহিলার বাড়িতে ঢুকে একটি সাদা কাগজে স্বাক্ষর করতে বলে৷ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী বৃদ্ধা স্বাক্ষর করতে অস্বীকার করলে তাকে মারধর করা হয়৷ শেষ পর্যন্ত প্রাণের ভয়ে তিনি সাদা কাগজে স্বাক্ষর করতে বাধ্য হন৷

আলমারি থেকে টাকা পয়সা দুর্বৃত্তরা হাতিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ৷ এ বিষয়ে তথ্য দিতে গিয়ে তার এক নিকট আত্মীয় জানান মহিলা একাই বাড়িতে থাকতেন৷ গৃহপরিচারিকাকে গত ১ তারিখ ছেড়ে দিয়েছেন৷ মহিলার বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালানোর পর বাইরের দিকে তালা লাগিয়ে তাকে ঘরের ভেতর আবদ্ধ করে রেখে চলে গেছে৷ অসহায় মহিলা শেষ পর্যন্ত গৃহপরিচারিকাকে বিষয়টি জানান এবং তাকে আসার জন্য বলেন৷ তখনই পরিচারিকা বিষয়টি আক্রান্ত মহিলার এক নিকট আত্মীয়কে জানান৷
ঘটনার খবর পেয়ে কলেজ টিলা আউট পোস্টের পুলিশ আক্রান্ত মহিলার বাড়িতে যায় এবং ঘটনা সম্পর্কে বিস্তারিত খোজ খবর নেয়৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত অভিযুক্তদের হদিশ পায়নি৷ আক্রান্ত জানান তিনি চিনতে পারেননি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top