News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্য সরকারের সার্কুলার প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নামছে বামপন্থী যুব সংগঠনগুলি
Image

রাজ্য সরকারের সার্কুলার প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নামছে বামপন্থী যুব সংগঠনগুলি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ৷৷ রাজ্য সরকারের সার্কুলার প্রত্যাহার করার দাবিতে আন্দোলনে যাচ্ছে বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এবং টি ওয়াই এফ৷ রাজ্য সরকার ছাবিবশে ফেব্রুয়ারি এক সার্কুলার জারি করে বেকার যুবক-যুবতী এবং রাজ্যবাসীর স্বার্থ জলাঞ্জলি দেওয়ার চক্রান্তে লিপ্ত হয়েছে বলে গুরুতর অভিযোগ করেছে ডিওয়াইএফআইএবং টি ওয়াই এফ৷


সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার ছাত্র- যুব ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়৷ ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব অভিযোগ করেন রাজ্য সরকার গত ২৬ ফেব্রুয়ারি সার্কুলার জারি করে বেকারদের মুখের গ্রাস কেড়ে নেওয়ার চক্রান্তে লিপ্ত হয়েছে৷ এই সার্কুলারকে কাল সার্কুলার হিসেবে আখ্যায়িত করেছে সংগঠন৷এই সার্কুলার জারি করে রাজ্য সরকার গ্রুপ ডি থেকে অফিসার পর্যন্ত নিয়োগের ক্ষেত্রে বেসরকারি সংস্থার হাতে দায়িত্ব তুলে দিয়েছে৷ এ ধরনের সিদ্ধান্ত বেকার যুবক-যুবতীদের স্বার্থ পরিপন্থী বলে মনে করে যুব সংগঠন ডিওয়াইএফআই এবং পি ও আই এফ৷


বেকার এবং রাজ্যবাসীর স্বার্থপরিপন্থী এই সার্কুলার অবিলম্বে প্রত্যাহার করে না নিলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷ নবারুণ বাবু আরো অভিযোগ করেন, বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল বছরে ৫০ হাজার চাকরি দেওয়া হবে৷ সেই প্রতিশ্রুতি পালন এর বদলে চাকরির দরজা পুরোপুরি বন্ধ করে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে বলেও অভিযোগ৷


গত তিন বছরে ৫ হাজার শূন্যপদ করা হয়েছে বলে জানান নবারুণ দেব৷ ১০০০ সরকারি সুকল বন্ধ করে দেওয়ার চক্রান্ত করছে রাজ্য সরকার৷ সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক এবং ইউ আই এফ রাজ্য সম্পাদক অমলেন্দু দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top