News Flash

  • Home
  • Uncategorized
  • আগ্রায় ট্রাক-গাড়ির সংঘর্ষে মৃত ৯, প্রাণে বাঁচলেন ৩ জন
Image

আগ্রায় ট্রাক-গাড়ির সংঘর্ষে মৃত ৯, প্রাণে বাঁচলেন ৩ জন

আগ্রা, ১১ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের আগ্রায় ট্রাক ও গাড়ির সংঘর্ষে প্রাণ হারালেন ৯ জন। প্রাণে বাঁচলেও, ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। বৃহস্পতিবার সকাল পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে আগ্রার এতমাউদ্দৌলা (এতমাদপুর) থানা এলাকায় আগ্রা-কানপুর হাইওয়েতে। ট্রাকটি নাগাল্যান্ডের এবং গাড়িটি ঝাড়খণ্ডের। আগ্রা শহরের পুলিশ সুপার বোত্রে রোহন প্রমোদ জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে এতমাউদ্দৌলা (এতমাদপুর) এলাকায় একটি কন্টেনার ট্রাকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে যাত্রীবোঝাই একটি স্করপিও গাড়ি। সংঘর্ষের জারি গাড়িটি ভেঙে দুমড়ে মুচড়ে যায়।

এসপি জানিয়েছেন, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৯ জনের এবং ৩ জন গুরুতর আহত হয়েছেন। আহত ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটি নাগাল্যান্ডের এবং স্করপিও গাড়িতে ঝাড়খণ্ডের নম্বর পেল্ট ছিল। দুর্ঘটনায় নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top