News Flash

  • Home
  • Uncategorized
  • জলের পাম্প না বসিয়ে টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ঠিকেদার
Image

জলের পাম্প না বসিয়ে টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ঠিকেদার

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৮ মার্চ৷৷ বিশালগড় মহকুমার কমলাসাগর বিধানসভা এলাকার মিয়াপাড়াতে জলের পাম্প বসানোর টাকা আত্মসাতের ঘটনায় এক ঠিকাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তার নাম মিঠুন দাস৷কমলাসাগর বিধানসভা এলাকায় মিয়াপাড়া তে জলের পাম্প বসানোর জন্য দায়িত্ব প্রাপ্ত হয়েছিল ঠিকাদার মিঠুন দাস৷ ২০১৫/১৬ অর্থবছরে মিয়াপাড়ায় পাম্প বসানোর কথা ছিল৷


জলের পাম্পের কাছে যথারীতি শুরু করেছিল দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার মিঠুন দাস৷ অথচ পাম্পের কাজ শেষ না করেই প্রকল্পের ১১ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে সে৷ ডিডব্লিউএস দপ্তরের বিশালগড় এরএসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রশান্ত দাস এ ব্যাপারে থানায় মামলা দায়ের করেন৷ঘটনার তদন্ত ক্রমে মধুপুর থানার ওসি তাপস দাস এর নেতৃত্বে পুলিশ মিঠুন দাসকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে৷ তার বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের মামলা গৃহীত হয়েছে৷ আটক মিঠুন দাস এর বাড়ি উদয়পুরের নগর এলাকায়৷বিগত বামফ্রন্ট সরকারের আমলে প্রকল্পের কাজ শেষ না করে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ অর্থ আত্মসাৎকারী ঠিকাদারের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসীর তরফ থেকে দাবি জানানো হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top