News Flash

  • Home
  • Uncategorized
  • পুত্রের খুনিকে গ্রেপ্তার ও ন্যায় বিচারের দাবিতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে অভাগীনি মা
Image

পুত্রের খুনিকে গ্রেপ্তার ও ন্যায় বিচারের দাবিতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে অভাগীনি মা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মার্চ৷৷ মা বাবা এমনই হয়৷ তাদের নিজের স্বপ্ণের কথা কোনদিনও মনে রাখেনা৷ স্বপ্ণ শুধু থাকে নিজের সন্তানকে কিভাবে বড় করে তুলবে কিভাবে তাকে মানুষের মত মানুষ করবে৷ আর হঠাৎ যদি চোখের অলক্ষ্যে সেই সন্তানটিই নৃশংসভাবে হত্যা হয়৷ তাহলে সেই মা-র অবস্থা কেমন হবে তা আর বলার অপেক্ষা রাখেনা৷ কলমচৌড়া থানাধীন পুটিয়া গ্রামের এক ছাত্রকে সীমান্তে নিয়ে কিভাবে হত্যা করা হয়েছিল৷ তা আজও ভুলতে পারেনি গ্রামবাসী৷ তারই মধ্যে সেই হতভাগা মা পুলিশ প্রশাসনের দুয়ারে দুয়ারে হন্য হয়ে ঘুরছে ছেলের খুনের অভিযুক্তদের গ্রেফতার করতে৷ সেই ছাত্র শরিফ মিয়ার মা সংবাদ মাধ্যমের কাছে বার বার অভিযোগ করছে যে পুলিশ মূল অভিযুক্তদের বাচিয়ে বিএসএফএর উপর দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে৷ কিন্তু অভিযোগ অন্যরকম৷


তার মা জানান ছেলে পড়াশোনার জন্য বহিরাজ্যে গিয়েছিল৷ কিন্তু কিছুদিন পর পরই নাকি বন্ধুদের কথায় সে রাজ্যে ফিরে আসতো৷ বন্ধু সোহেল, আরিফদের কথায় প্রায়শই বাড়িতে চলে আসলে পরিবারের মা এবং বড় ভাই শাসন করতেন৷ পড়াশোনা নষ্ট করে কেন বাড়িতে চলে আসে৷ এমনভাবে শেষ একবার বাড়িতে এসেই এই দূনিয়া ছেড়ে চলে যেতে হল ছাত্রকে৷ অভিযোগ, বাড়িতে আসার পর থেকেই স্থানীয় শাহআলমের সাথে তার পরিবারের একটি ঝামেলা চলছিল৷ তখন থেকেই ছাত্র শরিফকে হত্যার জন্য বহু চেষ্টা চালিয়ে আসছিল শাহআলম বাহিনী৷ মূলত, সীমান্তের পারে জমিতে যাওয়াকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত৷ বাড়িতে আসার কিছুদিন পর বক্সনগরে গিয়েছিলেন তার মার জন্য ঔষধ আনতে৷ তখনই নাকি দূসৃকতীরা তার বাইকের ব্রেকের তার কেটে দেয়৷ বাইকের ইঞ্জিন চালু করার পরই শরিফ বাইক নিয়ে পরে আহত হয়৷ বাড়িতে এসে এই কথা জানানোর পরই তার মা বলেন এই কাজ একমাত্র শাহআলমই করতে পারে৷ জানাগেছে, সীমান্তে শরিফের বাবা জমিনে যাচ্ছিলেন৷ এমন সময় বিএসএফ বাধা সৃষ্টি করে৷


শরিফ প্রশ্ণ করে এতক্ষণ অবৈধ মাল পাচার হয়েছে আমার বাবা কেন জমিনে যেতে পারবেনা ? এরপরই নাকি বিএসএফ শাহআলমদের এনে শাশিয়ে দেয়৷ এখান থেকেই শুরু হয় ঝামেলা৷ শরিফকে হত্যা করার জন্য তখন থেকেই চেষ্টা চালিয়ে আসছিল শাহআলম গোষ্ঠী৷ অভিযোগ, তারা অনেকদিন ধরেই বিভিন্ন অপরাধের সাথে জড়িত৷ প্রায়শই কথায় কথায় বলতো শরিফকে মাটির সাথে মিসিয়ে দেবে৷ হয়তো তাই হল৷ ২০১৯ সালের জুন মাসের একটি রাতে শরিফ বাড়িতে পড়াশোনা করছিল৷ এমন সময় শরিফের বন্ধু সোহেল, জোয়েল, রাসেল সহ কয়েকজন রাতে বাড়িতে আসে৷ এবং মোবাইল ঠিক করার কথা বলে তাকে ঘর থেকে বের করে নিয়ে যায়৷ কিন্তু ছাত্রর মা তাকে যেতে দিচ্ছিলনা৷ তখন নাকি তার বন্ধুরা বলছেন ’’’’তুমার ছেলেকে কি মাইরা লামু আমরা’’’’৷ শেষে বন্ধুদের উপর বিশ্বাস রেখেই তার মা ঘরে যায় ঘুমাতে৷ হঠাৎ মনে হয় ছেলে বাড়িতে ফিরে আসেনি৷ এবং মনে পরে যায় শাহআলমের হত্যার হুমকি৷ তারপরই তার মা এবং বড় ভাই মিলে খুজতে বের হন শরিফকে৷ বহু খোজাখুজির পর দেখতে পায় শরিফ সীমান্তে ওইপারে পরে রইলেন মৃত অবস্থায়৷


তাদের চিৎকারে জড়ো হয় গোটা গ্রামের মানুষ৷ তার মা অভিযোগ, করছে শাহআলম বাহিনীই তাকে হত্যা করেছে৷ এবং এই হত্যার ঘটনায় জড়ির বিএসএফও৷ এই নিয়ে কলমচৌড়া থানায় মামলাও হয়৷ যার নাম্বার ৪৬/১৯৷ অভিযোগ, পুলিশ কোনরকম তদন্ত না করে বিএসএফএর উপর দোষ চাপিয়ে মূল অভিযুক্তদের আড়াল করতে চাইছে৷ শরিফের মা শনিবারও ছেলের হত্যার বিচার চেয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন৷ তিনি চাইছেন অভিযুক্তদের কঠুর শাস্তি দেওয়া হউক৷ তিনি অভিযোগ করছেন বন্ধুদের দিয়েই বাড়ি থেকে নিয়ে তাকে হত্যা করেছে৷ উল্লেখ্য, সীমান্তে এই ধরনের ঘটনা বহু ঘটেছে৷ কিন্তু বিচারের বানি সেই নীরবেই কাদে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top