News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে সরকার পরিবর্তনের তিন বছর পূর্তিতে উপহারের ডালি
Image

রাজ্যে সরকার পরিবর্তনের তিন বছর পূর্তিতে উপহারের ডালি

আগরতলা, ৭ মার্চ (হি. স.)৷৷ ত্রিপুরায় সরকার পরিবর্তনের তিন বছর পূর্তি-তে রাজ্যাবাসীর জন্য উপহারের ডালি নিয়ে হাজির হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ওইদিন তিনি ভিডিও কনফারেন্স-এ সাব্রুমে মৈত্রী সেতু-র উদ্বোধন, ইন্টিগ্রেটেড চেকপোস্ট(আইসিপি) ভিত্তি প্রস্তর স্থাপন এবং নতুন জাতীয় সড়ক সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন৷ প্রধানমন্ত্রীর দফতর এক প্রেস বিবৃতিতে এই সংবাদ জানিয়েছে৷


প্রেস বিবৃতিতে এ-বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ৯ মার্চ দুপুর ১২ টায় ভারত-বাংলাদেশের মধ্যে মৈত্রী সেতুর উদ্বোধন করবেন৷ প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানের সময় ত্রিপুরায় একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করবেন৷
মৈত্রী সেতু ফেনী নদীর উপরে নির্মিত হয়েছে৷ ওই ফেনী নদী ত্রিপুরা রাজ্যে ভারতীয় সীমানা সহর সাব্রুম এবং বাংলাদেশের মাঝে প্রবাহিত হচ্ছে৷ মৈত্রী সেতু নামটি ভারত ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক৷ ১৩৩ কোটি টাকা ব্যয়ে ১.৯ কিমি দীর্ঘ ওই সেতুটি নির্মিত হয়েছে৷ সেতুটি ত্রিপুরার সাব্রুম এবং বাংলাদেশের রামগড়ের সাথে যুক্ত হবে৷ তাতে, ভারত ও বাংলাদেশের মধ্যে জনগণের যাতায়াত এবং বাণিজ্যিক আদানপ্রদানে এক নতুন অধ্যায়ের রচনা হতে যাচ্ছে৷ এই সেতুটি উদ্বোধনের সাথে সাথে সাব্রুম থেকে মাত্র ৮০ কিলোমিটার দুরত্বে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের সাথে যোগাযোগ স্থাপনের মাধ্যমে ত্রিপুরা উত্তর-পূর্বাঞ্চলের প্রবেশদ্বার হয়ে উঠবে৷


একইদিনে প্রধানমন্ত্রী সাব্রুমে ইন্টিগ্রেটেড চেকপোস্ট নির্মাণে ভিত্তি প্রস্তর স্থাপন করবেন৷ এটি দুই দেশের মধ্যে পণ্য ও যাত্রীদের চলাচল সহজতর করতে, উত্তর-পূর্ব রাজ্যের পণ্যগুলির জন্য নতুন বাজারের সুযোগ সরবরাহ এবং ভারত এবং বাংলাদেশ থেকে আসা যাত্রীদের নির্বিঘ্ন চলাচলে সহায়তা করবে৷ প্রকল্পটি ভারতের ল্যান্ড পোর্ট অথরিটি নির্মাণ করবে৷ প্রায় ২৩২ কোটি ওই আইসিপি নির্মাণে ব্যয় ধরা হয়েছে৷


প্রধানমন্ত্রী উনকোটি জেলা সদর কৈলাসহরে সাথে খোয়াই জেলা সদরকে সংযুক্ত করে এনএইচ ২০৮-র ভিত্তি প্রস্তর স্থাপন করবেন৷ ওই সড়কটি এনএইচ ৪৪-এর বিকল্প রুট হিসেবে কাজ করবে৷ ৮০ কিলোমিটার দীর্ঘ এনএইচ-২০৮ প্রকল্পটি এনএইচআইডিসিএল নির্মাণ করছে৷ তাতে, ১০৭৮ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে৷ এদিকে, একইদিনে প্রধানমন্ত্রী আবাসন যোজনা (নগর)-র আওতায় নির্মিত ৪০৯৭৮টি বাড়ির উদ্বোধন করবেন তিনি৷ ওই প্রকল্পে ব্যয় হয়েছে ৮১৩ কোটি টাকা৷ এছাড়া তিনি আগরতলা স্মার্ট সিটি মিশনের আওতায় নির্মিত ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্েন্টাল সেন্টারও উদ্বোধন করবেন৷


শুধু তাই নয়, প্রধানমন্ত্রী ওইদিন ওল্ড মোটর স্ট্যান্ডে মাল্টি লেভেল কার পার্কিং ও বাণিজ্যিক কমপ্লেক্স উন্নয়নের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন৷ এটি প্রায় ২০০ কোটি টাকার বিনিয়োগে তৈরি করা হবে৷ তিনি লিচুবাগান থেকে বিমানবন্দর পর্যন্ত রাস্তাটি দুই লেন থেকে চার লেন পর্যন্ত রাস্তা প্রশস্ত করার ভিত্তি প্রস্তর স্থাপন করবেন৷ আগরতলা স্মার্ট সিটি মিশন প্রায় ৯৯ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে৷
এদিকে, প্রধানমন্ত্রী রাজ্য মহাসড়ক এবং অন্যান্য জেলা সড়কগুলিরও উদ্বোধন করবেন৷ রাজ্য সরকার ৬৩.৭৫ টাকার ওই সড়ক নির্মাণে ব্যয় করেছে৷ তাতে, ত্রিপুরার মানুষকে সমস্ত আবহাওয়ায় সংযোগ প্রদান করবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top