News Flash

  • Home
  • Uncategorized
  • বর্জ্য প্রক্রিয়াকরণের জন্য ১৮টি টারশিয়ারি ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হবে
Image

বর্জ্য প্রক্রিয়াকরণের জন্য ১৮টি টারশিয়ারি ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হবে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ৷৷ স্বচ্ছ ভারত মিশনে (আরবান) স্বচ্ছ ত্রিপুরা গড়ে তোলার কাজে রাজ্যবাসীর মধ্যে সচেতনতা গড়ে তুলতে ২০টি স্থানীয় স্বশাসিত সংস্থা এলাকায় বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করছে নগর উন্নয়ন দপ্তর৷ আজ নগর উন্নয়ন দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে দপ্তরের অধিকর্তা ড. সন্দীপ এন মাহাত্মে বিভিন্ন কর্মসূচি রূপায়ণের তথ্য তুলে ধরেন৷
অধিকর্তা ড. সন্দীপ এন মাহাত্মে জানান, স্বচ্ছভারত মিশনে (আরবান) উদ্দেশ্য হলো নগর ভারতকে উন্মক্ত শৌচমুক্ত এলাকা গড়ে তোলা৷ পাশাপাশি শহর এলাকায় বৈজ্ঞানিক পদ্ধতিতে একশ শতাংশ বর্জ্য ব্যবস্থাপনার সাফল্য অর্জন করা৷

তিনি জানান, গত তিন বছরে ২০টি স্থানীয় স্বশাসিত সংস্থায় স্বচ্ছভারত মিশনে ১৯ হাজার ৯৯৫টি ব্যক্তিগত শৌচালয় তৈরী করে দেওয়া হয়েছে৷ ব্যাপক সংখ্যায় তৈরী করা হয়েছে কমিউনিটি এবং পাবলিক টয়লেট৷ স্বচ্ছ ত্রিপুরা গড়ে তুলতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিতে ২০টি স্থানীয় স্বশাসিত সংস্থা বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করছে৷ এরমধ্যে প্রায় ৭৫ হাজার বর্গ ফুট দেয়াল সৌন্দর্যায়ণ এবং সচেতনতামূলক চিত্রায়ণে ব্যবহার করা হচ্ছে৷ উন্মক্ত স্থানে শৌচকর্ম করা, উন্মক্ত স্থানে মুত্রত্যাগ করা, থুতু ফেলা এবং প্লাস্টিক ব্যবহারের কুফল বিষয়ে সচেতন করতে এখন পর্যন্ত ১৩০ টি নাটক করা হয়েছে৷ স্বচ্ছ ত্রিপুরা গড়ে তুলতে সচেতনতামূলক শ্লোগান সহ ৭৩টি রোড শো করা হয়েছে৷ ১৯২টি মহিলা পরিচালিত স্ব-সহায়ক দলের মাধ্যমে বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ করা হচ্ছে নগর এলাকার প্রায় সব বাড়ি থেকে৷


অধিকর্তা জানান, বর্জ্য প্রক্রিয়াকরণের জন্য ১৮টি টারশিয়ারি ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হবে৷ ইতিমধ্যেই ৩২টি সেকেণ্ডারি ওয়েস্ট সেগ্রিগেশন সেন্টার কাজ করছে৷ আরও ৪১টি এমন সেন্টার খুব সহসাই কাজ শুরু করবে৷ অধিকর্তা জানান, স্বচ্ছ শহর হিসেবে সারা দেশেই বিভিন্ন শহরের র্যাঙ্ক ঘোষণা করা হয়৷ তথ্য দিয়ে তিনি জানান, ২০১৮ তে আগরতলার র্যাঙ্ক ছিল ৪৪৮৷ ২০১৯ এ ৩৫৬ এবং ২০২০ তে ৩৪৮৷ স্বচ্ছ শহর হিসেবে আগরতলা ক্রমশ উপরের দিকে উঠছে৷ ২০২১ সালের জন্য নাগরিকদের ভোটদান প্রক্রিয়া শুরু হয়েছে৷ উন্নত প্রয়প্রনালী ব্যবস্থা ও স্বচ্ছতার জন্য আমরা যেন আমাদের শহরকে সমর্থন করি৷ আমরা সবাই যদি সচেতন হই তবে সারা দেশে আমাদের আগরতলা আরও ভাল অবস্থানে যেতে পারে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top