News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসি নির্বাচনে বামেদের প্রার্থী তালিকা ঘোষণা, বাদ বহু হেভিওয়েট, নতুন মুখ ১৭
Image

এডিসি নির্বাচনে বামেদের প্রার্থী তালিকা ঘোষণা, বাদ বহু হেভিওয়েট, নতুন মুখ ১৭

আগরতলা, ৬ মার্চ (হি.স.)৷৷ সম্ভবত ত্রিপুরায় সিপিএম-এ বৃদ্ধতন্ত্রের অবসানের সূচনা হচ্ছে এডিসি নির্বাচনে৷ ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী তালিকায় বড় চমক দেওয়ার চেষ্টা করেছে বামেরা৷ ১৭ জন নতুন মুখ ও চারজন মহিলা প্রার্থী নিয়ে আজ এডিসি নির্বাচনে ২৮টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামফ্রন্ট৷ তাতে রঞ্জিত দেববর্মাদের মতো হেভিওয়েট নেতারা এবার প্রার্থী তালিকায় স্থান পাননি৷


স্বাভাবিকভাবেই ত্রিপুরায় ক্ষমতাচ্যুত হওয়ার পর বামেদের উপলব্ধি হয়েছে, কোনও কিছু আঁকড়ে ধরে রাখা উচিত নয়৷ পরিবর্তন সর্বদাই নতুনত্বের বার্তা বহন করে৷ ফলে, সিপিএম-এ বৃদ্ধতন্ত্রের অবসান হওয়া খুবই জরুরি হয়ে পড়েছে তা অস্বীকার করার কোনও সুযোগ নেই৷ কারণ, গত এডিসি নির্বাচনে প্রার্থী তালিকায় নতুন মুখ ছিল মাত্র ছয়জন৷ এবার তা প্রায় তিনগুণ বেড়ে সেই সংখ্যা দাঁড়িয়েছে ১৭৷ অবশ্য বামফ্রন্টের আহবায়ক বিজন ধরের কথায় স্পষ্ট বোঝা গেছে, কর্মক্ষমতা বিচার করেই প্রার্থী তালিকা তৈরি হয়েছে৷ জনপ্রতিনিধি হিসেবে যারা ভালো কাজ করেছেন, তাঁদের পুনরায় প্রার্থী করেছে বামফ্রন্ট৷


স্বভাবতই, এ বছরও ঐতিহ্য বজায় রেখে আসন্ন এডিসি নির্বাচনে সবার আগে প্রার্থী ঘোষণা করল বামেরা৷ তাতে সিপিএম একা ২৫টি আসনে এবং শরিক দল সিপিআই, ফরোয়ার্ড ব্লক এবং আরএসপি একটি করে আসনে প্রার্থী দিয়েছে৷ এডিসি-তে ২৮টি আসনে ২৫টি উপজাতি সংরক্ষিত এবং তিনটি আসন অ-সংরক্ষিত রয়েছে৷


এদিন বিজন বাবু বলেন, এডিসি-তে বামফ্রন্ট ছাড়া উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব নয়, তা প্রমাণিত হয়েছে৷ তাঁর কথায়, কোনও রাজনৈতিক দলের বিরুদ্ধে কুৎসা করে নয়, জনগণের স্বার্থে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বামফ্রন্ট৷ তাঁর বক্তব্য, ২০০০ সালে বন্দুকের নলে এডিসি দখল করেছিল আইপিএফটি৷ কিন্তু পাঁচ বছরে শুধু লুট হয়েছে এডিসি-তে৷ তিনি বলেন, বামফ্রন্ট ত্রিপুরায় এডিসি নির্বাচনে সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করবে৷ রাজ্যভাগের জিগির তুলে যারা সাধারণ মানুষকে ভুল বুঝাচ্ছে, তাদের বিরুদ্ধে নির্বাচনি ময়দানে ঝাঁপাবে বামেরা৷
এদিন তিনি কটাক্ষের সুরে বলেন, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে এডিসি-তেও তারা ক্ষমতা দখল নিতে চাইছে৷ তাতে অবশ্য তৃতীয় ইঞ্জিনের সুফল মিলবে, বিদ্রুপ করে বলেন তিনি৷ তাঁর কথায়, রাজ্যের পরিস্থিতি আমাদের নির্বাচনি হাতিয়ার৷ তাই, গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন ফিরিয়ে আনা, মানুষের অধিকার প্রতিষ্ঠা করা এবং মানুষের কাজ ও খাদ্যের অভাব মেটানোই নির্বাচনে প্রচারের অন্যতম বিষয় হিসেবে গুরুত্ব পাবে৷


বিজন ধর বলেন, প্রার্থী তালিকা প্রস্তুত করার ক্ষেত্রে বড় নেতা হওয়া বিবেচনার বিষয় ছিল না৷ কাজের হিসেবের নিরিখেই প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে৷ তাতে, ১৭ জন নতুন স্থান পেয়েছে৷ তাঁর কথায়, প্রার্থী তালিকায় অধিকাংশই ৫০ বছরের নীচে বয়স৷ এছাড়া, শিক্ষিত এবং অবশ্যই বামপন্থী মানসিকতা হওয়া বাধ্যতামূলক৷ তবে, এবার অনেক হেভিওয়েট নেতা বাদ পড়েছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top