News Flash

  • Home
  • Uncategorized
  • পানীয় জলের দাবীতে ধর্মনগর- পানিসাগর সড়ক অবরোধ জনতার
Image

পানীয় জলের দাবীতে ধর্মনগর- পানিসাগর সড়ক অবরোধ জনতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারি৷৷ পরিস্রুত পানীয় জলের দাবিতে শনিবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর পানিসাগর পথ অবরোধ করলেন এলাকার প্রমিলা বাহিনী৷ দীর্ঘদিন ধরে পানিসাগর এলাকায় পানীয় জলের সংকট চলছে বলে অভিযোগ৷ পানিসাগর এ পানীয় জলের উৎস বিকল হয়ে পড়ায় পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে৷ পরিস্রুত পানীয় জলের অভাবে এলাকার মানুষজন সংকটের মুখোমুখি৷


এ বিষয়ে স্থানীয় প্রশাসন এবং ডিডাব্লিউ এস দপ্তরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেও ইতিবাচক কোনো সাড়া পাননি স্থানীয় জনগণ৷শেষ পর্যন্ত বাধ্য হয়েই শনিবার পানিসাগর এর ধর্মনগর পানিসাগর পথ অবরোধ করেন এলাকার প্রমিলারা৷ পথ অবরোধের ফলে প্রশাসনের কর্মকর্তাদের টনক নড়ে৷ অবরোধের খবর পেয়ে ডিডাব্লিউ এস দপ্তরের আধিকারিকরা অবরোধ ছুটে আসেন৷

অবরোধকারীদের সঙ্গে তারা আলোচনায় বসেন৷এক সপ্তাহের মধ্যেই এলাকায় পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা করা হবে বলে দপ্তরের কর্মকর্তারা সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেন৷ প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে আপাতত তারা পথ অবরোধ আন্দোলন প্রত্যাহার করে নেন৷তবে প্রতিশ্রুতি অনুযায়ী পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে তারা আবারও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন৷


আন্দোলনকারীরা জানান স্থানীয় একটি পানীয় জলের উৎস বেশকিছদিন ধরেই নষ্ট হয়ে পড়ে রয়েছে৷ সেটি সংস্কারের কোনো উদ্যোগ নেয়া হচ্ছে না৷ সে কারণেই তারা অবরোধের পথ বেছে নেন৷ দপ্তর সূত্রে জানা গেছে পরিস্রুত পানীয় জলের উৎসটি সংস্কার না হওয়া পর্যন্ত ট্যাংকারে করে ওই এলাকায় পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top