News Flash

  • Home
  • Uncategorized
  • জিবি হাসপাতালে আউটডোরে স্বাস্থ্য পরিষেবা নিয়ে ক্ষোভ
Image

জিবি হাসপাতালে আউটডোরে স্বাস্থ্য পরিষেবা নিয়ে ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারি৷৷ রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবির পরিষেবা নিয়ে অভিযোগ এর পর অভিযোগ আসতে শুরু করেছে৷ মুমূর্ষু রোগী কিংবা হাত-পা ভাঙ্গা কোন রোগীকে আউটডোরে নিয়ে যেতে হুইলচেয়ার পর্যন্ত পাচ্ছেন না রোগীর পরিবারের লোকজন৷জিবি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের ওঠানামা করানোর জন্য হুইল চেয়ার ও ট্রলির ব্যবস্থা থাকলেও বহির্বিভাগে রোগী নিয়ে আসা দের জন্য হুইল চেয়ার প্রায়ই পাওয়া যায় না৷ তাতে জটিল সমস্যার সম্মুখীন হচ্ছেন রোগী ও তাদের পরিবারের লোকজনরা৷শুক্রবার তেলিয়ামুড়া থেকে এক রোগীকে জিবি হাসপাতালের আউটডোর দেখানোর জন্য নিয়ে আসা হয়৷ তার পা ভাঙ্গা৷

হুইল চেয়ার ছাড়া তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া সম্ভব নয়৷ রোগীর পরিবারের লোকজন গাড়ি থেকে রোগীকে নামিয়ে টানা তিনঘন্টা অপেক্ষা করতে থাকেন৷ কিন্তু একটি হুইল চেয়ারের ব্যবস্থা করা যায়নি৷ যেখানে হুইল চেয়ারের জন্য গেছেন সেখানে থেকেই ফিরিয়ে দেওয়া হয়েছে৷ তাতে তীব্র ক্ষোভ প্রকাশ করেন রোগী ও তাদের পরিবারের লোকজনরা৷ জিবি হাসপাতাল এ মানুষ বহু প্রত্যাশা দিয়ে উন্নত চিকিৎসার জন্য আসেন৷ কিন্তু একাংশের চিকিৎসা কর্মীর বদান্যতায় রোগীরা ভোগান্তির সম্মুখীন হচ্ছেন৷ অভিযোগ একাংশের চিকিৎসা কর্মীকে টুপাইস গুঁজে দিলেই হুইলচয়ার ট্রলি সবকিছুই হাতের নাগালের কাছে পাওয়া যায়৷হাসপাতালে চিকিৎসার পরিসেবা সুযোগ নিতে আসা রোগীদের সঙ্গে একাংশের স্বাস্থ্যকর্মীদের এক ধরনের আচরণের ঘটনায় ক্ষোভ ক্রমশ বাড়ছে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top