News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশে কারাবন্দি অবস্থায় লেখকের মৃত্যুকে ‘রাষ্ট্রীয় হত্যাকাণ্ড’ আখ্যা দিয়ে দিনভর প্রতিবাদ
Image

বাংলাদেশে কারাবন্দি অবস্থায় লেখকের মৃত্যুকে ‘রাষ্ট্রীয় হত্যাকাণ্ড’ আখ্যা দিয়ে দিনভর প্রতিবাদ

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি (হি. স.) : ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদ বৃহস্পতিবার রাতে মারা যান। এই ঘটনাকে ‘রাষ্ট্রীয় হত্যাকাণ্ড’ হিসেবে অভিহিত করে শুক্রবার দিনভর বিক্ষোভে সামিল দেশটির বামপন্থী ছাত্রসংগঠনগুলোর নেতা-কর্মীরা।  

লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে শুক্রবার বাংলাদেশের রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক আটকিয়ে বিক্ষোভ করছেন বামপন্থী ছাত্রসংগঠনগুলোর নেতা-কর্মীরা। এদিন বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন বাম ছাত্রসংগঠনগুলোর নেতা-কর্মীরা। মিছিলটি শাহবাগ ও পরীবাগ মোড় ঘুরে ফের শাহবাগে এসে অবস্থান নেয়।এসময় তারা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করতে শুরু করেন। এ সময় শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিন, শাহবাগ মোড়ে বিক্ষোভে বক্তৃতায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (বাসদ)সাধারণ সম্পাদক নাসির উদ্দীন অভিযোগ করেন, গত বছরের এপ্রিলে লেখনীর মাধ্যমে দুর্নীতি-লুটপাটের প্রতিবাদ করেছিলেন লেখক মুশতাক। ‘তার অপরাধ ছিল, তিনি সাধারণ মানুষের পক্ষে, অব্যবস্থাপনা-দুর্নীতির বিরুদ্ধে কলম ধরেছিলেন।  তাই কারাগারে আটকে রেখে তাকে নির্মম নির্যাতন করা হয়েছে। তিনি ছয়বার জামিনের আবেদন করলেও তা নির্বিকারভাবে নাকচ করা হয়েছে। এটি নির্মম রাষ্ট্রীয় হত্যাকাণ্ড।’

এদিনের বিক্ষোভ সভাবেশ থেকে আন্দোলনকারীরা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান। সেই সঙ্গে মুশতাকের মৃত্যুর সঠিক তদন্ত করার দাবি জানান। আজ সন্ধ্যা ৬টায় তারা একটি মশাল মিছিল করার ঘোষণা করেছে । এছাড়া আগামী ১ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন।

উল্লেখ্য, গত বছর মে মাসে আটক হয়েছিলেন লেখক মুশতাক আহমেদ ।দীর্ঘ নয় মাস ধরে কারারুদ্ধ ছিলেন। তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে ছিলেন। বৃহস্পতিবার রাতে কারাগারেই মারা যান তিনি ।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top