News Flash

  • Home
  • Uncategorized
  • আজম খানের গণতান্ত্রিক যোদ্ধা পেনশন বন্ধ করে দিল যোগী আদিত্যনাথ সরকার
Image

আজম খানের গণতান্ত্রিক যোদ্ধা পেনশন বন্ধ করে দিল যোগী আদিত্যনাথ সরকার

লখনউ, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): একাধিক অপরাধে অভিযুক্ত আজম খানের  গণতান্ত্রিক যোদ্ধা পেনশন বন্ধ করে দিল যোগী আদিত্যনাথ  সরকার । আজম খানের বিরুদ্ধে দায়ের মামলা গুলোকে দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

এমার্জেন্সির সময় আজম খান আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সঙ্ঘের সঙ্গে যুক্ত ছিলেন আর ওনাকে জেলে পাঠানো হয়েছিল। ২০০৫ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব ১৯৭৫ সালে এমার্জেন্সির সময় জেলে যাওয়া নেতাদের জন্য গণতন্ত্রের যোদ্ধা পেনশন স্কিম শুরু করেন। মুলায়ম সিং দ্বারা এই প্রকল্প শুরু হওয়ার সময় থেকেই আজম খান প্রথমে ৫০০ টাকা প্রতি মাস পেনশন পেতেন। সেটি এখন বেড়ে ২০ হাজার টাকা প্রতি মাস হয়ে গিয়েছিল।

জেলা শাসক অঞ্জনেয় কুমার সিং বলেন, আমি যতদূর জানি সেটা হল, আজম খানের বিরুদ্ধে একাধিক অপরাধিক মামলা দায়ের থাকার কারণে এই পেনশন রদ করে দেওয়া হয়েছে। কিছুদিন আগে এই বিষয়ে প্রশাসনের থেকে তথ্য চাওয়া হয়েছিল। রামপুরের গণতন্ত্র যোদ্ধাদের তালিকায় এখন ৩৫ জনের নাম রয়েছে।

উল্লেখ্য, উত্তর প্রদেশের যোগী সরকার ক্ষমতায় আসার পর থেকে আজম খানের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া হচ্ছে। আজম খানের বিরুদ্ধে জোহর বিশ্ববিদ্যালয়ের জমিতে জবরদখল করা নিয়ে ২৬ টি মামলা দায়ের আছে। এখন আজম খানের বিরুদ্ধে মোট ৮৫ টি মামলা দায়ের আছে আর তিনি বিগত এক বছর ধরে জেলে বন্দি।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top