News Flash

  • Home
  • Uncategorized
  • গত ২৪ ঘণ্টায় অসমে করোনা সংক্ৰমিত ২১ জন, মোট আক্রান্তের সংখ্যা ২,১৭,৪২৭
Image

গত ২৪ ঘণ্টায় অসমে করোনা সংক্ৰমিত ২১ জন, মোট আক্রান্তের সংখ্যা ২,১৭,৪২৭

গুয়াহাটি, ২৪ ফেব্রুয়ারি (হি.স.) : অসমে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে গত ২৪ ঘণ্টায় মোট আক্রান্ত হয়েছেন ২১ জন। তবে আক্রান্তের সংখ্যা নিতান্তই কম। ইতিমধ্যে পুরনো এবং নতুনদের নিয়ে করোনায় আক্ৰান্তের সংখ্যা ২ লক্ষ ১৭ হাজার ৪২৭ হয়েছে। তাছাড়া গত ২৪ ঘণ্টায় ২০ জন করোনাকে জয় করে বাড়ি ফিরেছেন। তাঁদের নিয়ে সুস্থ হয়েছেন মোট ২,১৪,৭৩২ জন। গত বেশ কয়েকদিনের মধ্যে করোনা-আক্রান্ত কেউ মৃত্যু বরণ করেননি। ফলে রাজ্যে করোনাভাইরাসে আক্ৰান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১,০৯১-এ সীমাবদ্ধ রয়েছে। অন্যদিকে ১,৬০৪ জন সক্ৰিয় কোভিড পজিটিভ রোগীর চিকিৎসা চলছে রাজ্যের বিভিন্ন হাসপাতালে।

রাজ্য স্বাস্থ্য সফতর সূত্রের খবরে প্রকাশ, গতকাল রাত পর্যন্ত মোট ১৪,৬৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। তাঁদের মধ্যে ২১ জনকে করোনা পজিটিভ বলে শনাক্ত করা হয়েছে। অসমে পরীক্ষার তুলনায় সক্ৰিয় রোগীর হার এ পর্যন্ত ০.১৪ শতাংশ। এর আগের দিন সোমবার এই হার ছিল ০.০৯ শতাংশ।  সূত্রটি জানিয়েছে, অসমে আরোগ্য লাভের হার ৯৮.৭৬ শতাংশ। এছাড়া সক্ৰিয় আক্ৰান্ত ০.৭৩ শতাংশ। ০.৫০ শতাংশ মৃত্যুর হার।

এদিকে অসমে করোনার দ্বিতীয় ঢেউয়ে মোটেও শঙ্কিত নন স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। এ প্রসঙ্গে এক জিজ্ঞাসার জবাবে রাজ্যে ফের লকডাউনের কোনও পরিস্থিতি এখনও হয়নি বলে দাবি করেন মন্ত্রী। গতকাল হোজাইয়ে গিয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা বলেন, যখন দৈনিক ৩,৫০০ জন করোনায় আক্ৰান্ত হচ্ছিলেন, তখনও সরকার লকডাউন ঘোষণা করেনি। ১৪ এবং সাতজন আক্ৰান্ত হলে কি লকডাউন দিতে হবে? পালটা প্রশ্ন ছুঁড়ে আরও বলেন, নতুন করে কোভিড প্ৰটোকলেরও প্ৰয়োজন নেই। তবে সামাজিক ব্যবধান এবং মুখে মাস্ক পরতে রাজ্যবাসীর প্রতি আহ্বান জানান হিমন্তবিশ্ব শৰ্মা।

Releated Posts

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top