News Flash

  • Home
  • Uncategorized
  • দেবভূমি বিপর্যয়ে ২৯টি দেহাংশ-সহ নব্বইয়ের বেশি দেহ উদ্ধার : ডিজিপি
Image

দেবভূমি বিপর্যয়ে ২৯টি দেহাংশ-সহ নব্বইয়ের বেশি দেহ উদ্ধার : ডিজিপি

চামোলি, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): উত্তরাখণ্ডের চামোলির বিপর্যয়ের পর দু’সপ্তাহের বেশি অতিক্রান্ত। কিন্তু এখনও বহু মানুষের খোঁজ পাওয়া যায়নি, নিখোঁজের সংখ্যা ১০০-রও বেশি। নিখোঁজ এই শতাধিক মানুষকে হয়তো মৃত বলে ঘোষণা করা হতে পারে। ইতিমধ্যেই দেবভূমি বিপর্যয়ে ২৯টি দেহাংশ-সহ নব্বইয়ের বেশি দেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার। ডিজিপি জানিয়েছেন, ২৯টি দেহাংশ এবং ৭০টি দেহ মিলিয়ে নব্বইয়ের বেশি দেহ উদ্ধার হয়েছে। ২৯টি দেহাংশের মধ্যে কয়েকজনকে চিহ্নিত করা সম্ভব হয়েছে এবং বাকিদের ডিএনএ পরীক্ষা করে শনাক্ত করা হবে। তপোবন সুড়ঙ্গ এবং পার্শ্ববর্তী গ্রামে এখনও তল্লাশি চলছে।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি নন্দাদেবী পাহাড় থেকে তুষারধস নেমে হড়পা বানের সৃষ্টি হয়। যার জেরে ২০০-রও বেশি মানুষ নিখোঁজ হয়ে যান। মঙ্গলবার দুপুর পর্যন্ত ২৯টি দেহাংশ এবং ৭০টি দেহ মিলিয়ে নব্বইয়ের বেশি দেহ উদ্ধার হয়েছে। বাকি নিখোঁজদের এখনও কোনও হদিশ মেলেনি। নিখোঁজদের মৃত বলে ঘোষণা করার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে বলে ওই সরকারি সূত্রের দাবি।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top