News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়ায় যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

তেলিয়ামুড়ায় যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২০ ফেব্রুয়ারি৷৷ তেলিয়ামুড়া থানা এলাকার ইচারবিল এলাকায় ফাঁসিতে আত্মহত্যা করল এক যুবক৷ তার নাম সুজিত দেবনাথ৷ রাজ্যে আত্মহত্যার ঘটনা দিনের- পর- দিন বৃদ্ধি পেয়ে চলেছে৷ গত ভোররাতে তেলিয়ামুড়া থানা এলাকার ইচারবিলএলাকার বাসিন্দা সুবল দেবনাথ এর ২৬ বছর বয়সী ছেলে সুজিত দেবনাথ নিজের ঘরেই ফাঁসিতে আত্মহত্যা করেছে৷


জানা যায় সুবল বাবু এ দিন রাতে বাড়িতে ছিলেন না৷ কর্মসূত্রে তিনি কল্যাণপুরে থাকেন৷ স্ত্রী পুত্র এবং পুত্রবধূ বাড়িতে থাকেন৷অন্যান্য দিনের মতোই গতকাল রাতেও স্ত্রী পুত্র এবং পুত্রবধূ খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন৷ হঠাৎ সকলের অলক্ষ্যে পুত্র সুজিত দেবনাথ নিজের ঘরেই আত্মহত্যার চেষ্টা করে৷ বিষয়টি টের পেয়ে সুজিতের স্ত্রী ও মা জেগে ওঠেন৷ ঘুম থেকে উঠে তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে ফাঁসির দড়ি কেটে নিচে নামিয়ে ফেলেন৷ তখনো তার দেহে প্রাণ ছিল বলে তাদের দাবি৷ তারা চিৎকার চেঁচামেচি শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন৷ কিন্তু কেউ তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে আসেনি৷ শেষ পর্যন্ত অ্যাম্বুলেন্সকে ফোন করেন পরিবারের লোকজনরা৷তেলিয়ামুড়া হাসপাতালের অ্যাম্বুলেন্স ব্যস্ত থাকায় কল্যাণপুর থেকে অ্যাম্বুলেন্স ছুটে আসে৷অপেক্ষাকৃত কিছুটা দূর থেকে এম্বুলেন্স আসতে দেরি হওয়ায় সুজিতকে হাসপাতালে নিয়ে যেতে অনেক দেরি হয়ে যায়৷

অ্যাম্বুলেন্স এবং পুলিশ তাদের বাড়ির সামনে এসে পৌঁছলেও পাড়া-প্রতিবেশীরা সুজিতের দেহ অ্যাম্বুলেন্সে তুলে দিতে এগিয়ে আসেননি৷প্রতিবেশীদের বারবার অনুরোধ করা সত্ত্বেও সুজিতের দেহ অ্যাম্বুলেন্সের তুলে না দেওয়ায় পুলিশ এবং অ্যাম্বুলেন্স চালক কোনক্রমে সুজিতের দেহ অ্যাম্বুলেন্সে তুলে তেলিয়ামুড়া হাসপাতল নিয়ে যায়৷ তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷ নিজ ঘরে ফাঁসিতে সুজিত দেবনাথ নামে ওই যুবকের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে পরিবারে কোন ধরনের ঝগড়াঝাঁটি ছিল না৷কেন সুজিত হঠাৎ ফাঁসিতে আত্মহত্যার পথ বেছে নিয়েছে তা নিয়ে রীতিমতো দ্বিধাদ্বন্দ্ব দেখা দিয়েছে৷তেলিয়ামুড়া থানার পুলিশ এ ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top