News Flash

  • Home
  • Uncategorized
  • আফগানিস্তান থেকে এখনই কোনও সেনা প্রত্যাহার করবে না আমেরিকা
Image

আফগানিস্তান থেকে এখনই কোনও সেনা প্রত্যাহার করবে না আমেরিকা

পেন্টাগন, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : আফগানিস্তান থেকে এখনই কোনও সেনা প্রত্যাহার করছে না আমেরিকা । মার্কিন প্রতিরক্ষা সদরদফতর পেন্টাগন জানিয়েছে, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারের এখনও চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি। ন্যাটো জোটের কর্মকর্তারা গত বুধ ও বৃহস্পতিবার বৈঠক করেছেন এবং তাতে আফগানিস্তানে মোতায়েন জোটের ৯ হাজার ৬০০ সেনার ভাগ্যে কী হবে তা নিয়ে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন।

এ সম্পর্কে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অস্টিন লয়েড শুক্রবার পেন্টাগনে সাংবাদিকদের বলেন, আফগানিস্তান থেকে মার্কিন সরকার তাড়াহুড়ো কিংবা বিশৃঙ্খলভাবে সেনা প্রত্যাহার করবে না যাতে ন্যাটো জোটের সুনাম ক্ষুন্ন হয়। গতমাসে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম অস্টিন লয়েড পেন্টাগনে প্রথম সাংবাদিকদের ব্রিফ করলেন।  তিনি সুস্পষ্ট করে বলেছেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত মিশন চলবে এবং যেকোনও ঝুঁকির মুখে নিজেদের রক্ষার ক্ষেত্রে কমান্ডারদের দায়িত্ব ও অধিকার রয়েছে।

২০ বছর আগে তালেবান হটাতে আফগানিস্তানে সেনা মোতায়েন করে আমেরিকা। এর আগে মার্কিন সরকার ও তালেবানের মধ্যে কাতারে যে চুক্তি হয়েছিল তাতে বলা হয়েছে, ২০২১ সালের মে মাসের মধ্যে আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করবে আমেরিকা। চুক্তি হলেও আফগানিস্তানে শান্তি ফিরে আসার কোনও লক্ষণ নেই । প্রায়শই সেখানে জঙ্গি হামলার ঘটনা ঘটেই চলেছে । এই অবস্থায় জো বাইডেন ক্ষমতায় আসার পর সেনা প্রত্যাহারের  সিদ্ধান্ত পরিবর্তন করা হচ্ছে। ফলে আফগানিস্তান থেকে শীঘ্রই মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে মনে  হয় না।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top