News Flash

  • Home
  • Uncategorized
  • অসম বিধানসভা নির্বাচনে কংগ্রেস জোট শতাধিক আসন পাবে, দাবি ভূপেশ বাঘেলের
Image

অসম বিধানসভা নির্বাচনে কংগ্রেস জোট শতাধিক আসন পাবে, দাবি ভূপেশ বাঘেলের

রায়পুর, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : অসমে বিধানসভা নির্বাচনে কংগ্রেস জোট শতাধিক আসনে বিজয়ী হবে, দাবি করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী তথা কংগ্রসের বরিষ্ঠ নেতা তথা অসমে দলের পর্যবেক্ষক ভূপেশ বাঘেল।

দুদিবসীয় অসম সফর করে এসেছেন মুখ্যমন্ত্রী। আজ এখানে বিমানবন্দরে সাংবাদিকদের মখোমুখি হয়ে অসম বিধানসভা নির্বাচনের আগাম ফলাফল ঘোষণা করেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, বিজেপির মিশন প্লাস স্লোগান ধোঁপে টিকবে না। বিজেপি ৪০ থেকে ৫০-এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। ভূপেশ বলেন, ছত্তিশগড় বিধানসভা নির্বাচনেও অনুরূপভাবে বিজেপির শীর্ষ নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৬৫ প্লাস-এর স্লোগান তুলেছিলেন। কিন্তু ফল এর উল্টো হয়েছে। কংগ্রেস তিন চতুর্থাংশ আসনে বিজয়ী হয়ে রাজ্যে সরকার গঠন করেছে। অসমেও তা-ই হবে, কংগ্রেস জোটই বাজিমাত করবে, লিখে রাখুন আপনারা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।

বাঘেল বলেন, কংগ্রেস জোটের পক্ষে অসমে প্রবল হাওয়া বইছে। তিনি পেট্রোল এবং ডিজেলের দাম ক্রমাগত বৃদ্ধির তীব্র সমালোচনা করে বলেন, এতে প্ৰচণ্ড মুদ্রাস্ফীতি ঘটিয়ে দেশের অর্থনীতি আরও খারাপ হবে। কেন্দ্রীয় বাজেটে সেস আরোপেরও সমালোচনা করেছেন মুখ্যমন্ত্ৰী। বলেন, আবগারি শুল্কে সেস আরোপ করায় রাজ্যগুলির ক্ষতি হবে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top