News Flash

  • Home
  • Uncategorized
  • সামরিক প্রদর্শনীতে অংশ নিতে আমিরশাহী পৌঁছল ভারতীয় রণতরী ‘প্রলয়’
Image

সামরিক প্রদর্শনীতে অংশ নিতে আমিরশাহী পৌঁছল ভারতীয় রণতরী ‘প্রলয়’

আবুধাবি, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : সংযুক্ত আরব শাহী পৌঁছল ভারতীয় নৌসেনার রণতরী ‘প্রলয়’ । ভারতীয় নৌসেনার তরফে এক বিবৃতিতে জানানো আছে, শুক্রবার আবু ধাবি পৌঁছেছে প্রবাল ক্লাস মিসাইল শিপ আইএনএস প্রলয়। শনিবার, অর্থাৎ আজ নৌ প্রতিরক্ষা প্রদর্শনী (এনএভিডিইএক্স) ২০২১ এবং ২৫ ফেব্রুয়ারি, অর্থাৎ আগামী বৃহস্পতিবার আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী (আইডিইএক্স) ২০২১ নামের সামরিক প্রদর্শনীতে অংশ নেবে জাহাজটি।

মধ্যপ্রাচ্যের দেশগুলির সঙ্গে কৌশলগত সহযোগিতা আরও বাড়িয়ে তুলছে নয়াদিল্লি। ২০১৭ সালে আবু ধাবির যুবরাজ মহম্মদ বিন জায়েদ আল নাহানের ভারত সফরকালে দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্কের সূচনা হয়। তারপর ২০১৮ সালে যৌথ নৌ-মহড়ায় অংশ নেয় দুই দেশ। চলতি বছরের শেষের দিকেও ফের নৌ-মহড়া চালাবে সংযুক্ত আরব অমিরশাহী ও ভারত। তার আগে সামরিক প্রদর্শনীতে অংশ নিতে সংযুক্ত আরব শাহী পৌঁছল ভারতীয় নৌসেনার রণতরী আইএনএস ‘প্রলয়’  । আজ নৌ প্রতিরক্ষা প্রদর্শনী (এনএভিডিইএক্স) ২০২১ এবং ২৫ ফেব্রুয়ারি, অর্থাৎ আগামী বৃহস্পতিবার আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী (আইডিইএক্স) ২০২১ নামের সামরিক প্রদর্শনীতে অংশ নেবে জাহাজটি।  সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রবাল ক্লাসের দ্বিতীয় রণতরী হচ্ছে প্রলয়। ২০০২ সালের ১৮ ডিসেম্বর ভারতীয় নৌসেনায় অন্তর্ভুক্ত হয় রণতরীটি। এতে রয়েছে ৭৬.২ মিলিমিটারের মধ্যম পাল্লার অত্যাধুনিক কামান। এছাড়া রয়েছে, দূরপাল্লার জমি থেকে জমিতে আঘাত হানতে সক্ষম মিসাইল। প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে ও নিজেকে বাঁচাতে অত্যন্ত আধুনিক ‘চাফে সিস্টেম’। শত্রুর ছোঁড়া মিসাইলকে বিভ্রান্ত করে দেয় এই অত্যাধুনিক সিস্টেম।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top