News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির সাথে আঁতাত রেখেই শিবির পরিবর্তন শাসকজোট আইপিএফটির, এডিসি নির্বাচনে হাত ধরলো তিপ্রাহার
Image

বিজেপির সাথে আঁতাত রেখেই শিবির পরিবর্তন শাসকজোট আইপিএফটির, এডিসি নির্বাচনে হাত ধরলো তিপ্রাহার

আগরতলা, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : বিজেপির সাথে আঁতাত রেখেই শিবির পরিবর্তন করলো ত্রিপুরায় শাসক জোট আইপিএফটি৷ এডিসি নির্বাচনে হাত ধরেছে তিপ্রাহা-র৷ বৃহত্তর স্বার্থের যুক্তি তুলে ত্রিপুরায় জোটসঙ্গী বিজেপি-র সাথে কিছুটা দূরত্ব তৈরি করে তিপ্রাহা-র সাথে হাত মেলানো হয়েছে, দাবি আইপিএফটি-র৷ আসন্ন এডিসি নির্বাচনে তারা জোট বেঁধে লড়াইয়ের ঘোষণা করেছে৷ আজ শুক্রবার সাংবাদিক সম্মেলনে আইপিএফটি সভাপতি তথা রাজস্বমন্ত্রী এনসি দেববর্মা, দলের সাধারণ সম্পাদক তথা জনজাতি কল্যাণমন্ত্রী মেবারকুমার জমাতিয়া এবং প্রদ্যুৎকিশোর দেববর্মন যৌথ সাংবাদিক সম্মেলনে এই সমঝোতার ঘোষণা করেছেন৷


এনসি দেববর্মা-র কথায়, জনজাতি কল্যাণে তিপ্রাহা-র সাথে আমাদের মতের যথেষ্ট মিল রয়েছে৷ তারা গ্রেটার তিপ্রাল্যান্ড চাইছে৷ ফলে, অভিন্ন কর্মসূচির মাধ্যমে জনজাতি কল্যাণে কাজ করার জন্যই জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছি৷ তাঁর বক্তব্য, এ-বিষয়ে একাধিক বৈঠক হয়েছে৷ এর পরই আমরা ঐকমত্যে পৌঁছেছি৷ তিনি জানান, বিজেপি-র সাথে জোট ছাড়ছে না আইপিএফটি৷ তবে, এডিসি নির্বাচনে তিপ্রাহা-র সাথেই জোট বেঁধে লড়াই করবো আমরা৷ বিজেপি চাইলে আলোচনার দরজা খোলা রয়েছে৷


এদিন মেবারকুমার জমাতিয়া বলেন, ত্রিপুরা সরকারের কাজকর্মে সন্তুষ্ট হতে পারছি না৷ জনজাতিদের কল্যাণে প্রতিশ্রুতি পূরণের কোনও লক্ষণ দেখা যাচ্ছে না৷ ফলে, তিপ্রাহা-র সাথে জোট গঠন ছাড়া অন্য কোনও পথ খোলা ছিল না৷ এনসি দেববর্মা সাথে যোগ করেন, মতাদর্শগত ভাবে আমরা ভিন্ন৷ ফলে, যে কোনও দল অন্য রাজনৈতিক দলের সাথে জোট গঠন করতেই পারে৷ তা অসাংবিধানিক নয়, দাবি করেন তিনি৷
আইপিএফটি-র এই সিদ্ধান্তে অনেকটাই স্পষ্ট, এডিসি নির্বাচনের লক্ষ্যে দরকষাকষির প্রস্তুতি চূড়ান্ত করে ফেলেছে শাসক জোট শরিক৷ বিজেপি-র সাথে আঁতাত রেখেই এডিসি নির্বাচনে শিবির পরিবর্তন, সেদিকেই ইঙ্গিত দিচ্ছে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top