News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুরে বাড়ছে চুরি-ছিনতাই
Image

উদয়পুরে বাড়ছে চুরি-ছিনতাই

নিজস্ব প্রতিনিধি, উদয়পুুর, ১৯ ফেব্রুয়ারি৷৷ উদয়পুর মহকুমার বিভিন্ন এলাকায় বেশ কিছুদিন ধরে বিভিন্ন জায়গায় দুসৃকতিকারীরা ছিনতাই করছে টাকা, স্বর্ণ ও মোবাইল, লেপটপ সহ বিভিন্ন দামী জিনিস৷ প্রতিনিয়তই উদয়পুরের বিভিন্ন এলাকায় এ ধরনের ঘটনা ঘটে থাকে৷ বৃহস্পতি বার রাতেও উদয়পুর গর্জি নাতিন টিলা ওয়াংগালা উৎসব থেকে রাত্রিতে বাড়ি ফেরার পথে হোলাক্ষেত রেল ব্রিজের উপর এক দম্পতিকে আটক করে ছিনতাই করার পর মারধর খেয়ে দুষৃকতীরা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন৷

পথেই কাকড়াবন থানার পুলিশ গাড়িসহ আটক করে চার দুষৃকতিকারীদের৷ শুক্রবার জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা দুষৃকতিকারীদের জিজ্ঞাসাবাদ চালায় এবং উদয়পুর কোর্টে সোপর্দ করবে বলে জানা যায়৷ এদিকে পুলিশ তদন্ত সাপেক্ষে ৪ দুষৃকতিকারীর নাম জানায়নি৷ গোটা তদন্তের পর এই প্রকাশ্যে বলবে বলে জানায় জেলা পুলিশ সুপার সাস্বত কুমার৷৷ উপর্যুপরি উদয়পুর রাধাকিশোরপুর থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় সংঘটিত চুরি, ডাকাতির কোন সুরাহা না হওয়ায় জনমনে উৎকন্ঠা ও উদ্রেক অনেক গুন বেড় গেছে বলে এলাকবাসী অভিমত ব্যক্ত করেন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top