News Flash

  • Home
  • Uncategorized
  • চম্পকনগরে জমি সংক্রান্ত বিবাদে ধারালো আস্ত্রের আঘাত জখম এক
Image

চম্পকনগরে জমি সংক্রান্ত বিবাদে ধারালো আস্ত্রের আঘাত জখম এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ফেব্রুয়ারি৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার নলুয়ার চম্পকনগর এলাকায় জমিতে আইল বাঁধাকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যক্তি আহত হয়েছে৷ আহতের নাম আশিস দে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷বিলোনিয়ার নলুয়ার চম্পকনগর এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছে৷ আহতের নাম আশিস দে৷


অভিযুক্তের নাম অজিত দাস৷ জমিতে আইল বাঁধাকে কেন্দ্র করে দুজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়৷ ঘটনার সূত্রপাত বুধবার৷ বৃহস্পতিবার আশিস দাস বাজার থেকে বাড়িতে ফেরার সময় অজিত দাস তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়৷ অভিযোগ অজিত দাস আগে থেকেই বাইকের টুলবক্সে একটি ধারালো অস্ত্র নিয়ে রাস্তায় অপেক্ষা করছিল৷আশিস যখন বাজার থেকে বাড়িতে ফিরছিল তখন রাস্তায় তাকে আটক করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে৷ স্থানীয় লোকজনরা ঘটনা প্রত্যক্ষ করলেও উশৃংখল অজিত দাসের সামনে দাঁড়ানোর সাহস পাননি৷ ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়ে আশিস রাস্তায় পড়ে ছটফট করছিল৷ ঘটনা সংঘটিত করে অজিত দাস ঘটনাস্থল থেকে চলে যাবার পর স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে বিলোনিয়া হাসপাতালে নিয়ে যান৷

সেখান থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ এ ব্যাপারে আশীষ দের পক্ষ থেকে বিলোনিয়া থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ অভিযুক্তকে খুঁজছে৷ ঘটনার পর থেকেই সে পলাতক বলে জানা গেছে৷ অভিযুক্ত অজিত দাশ শাসকদলের ছত্রছায়ায় থাকার সুবাদে পুলিশ তাকে গ্রেপ্তার করছে না বলেও অভিযোগ উঠেছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top