News Flash

  • Home
  • Uncategorized
  • আইপিএলে খেলার জন্য শ্রীলঙ্কার টেস্ট সিরিজ থেকে ছুটি নিয়েছেন শাকিব
Image

আইপিএলে খেলার জন্য শ্রীলঙ্কার টেস্ট সিরিজ থেকে ছুটি নিয়েছেন শাকিব

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’টেস্টের সিরিজ খেলবেন না বাংলাদেশের অলরাউন্ডার শাকিব-আল-হাসান। মুলত আইপিএলে তাঁর দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) –এর হয়ে খেলার জন্যই শ্রীলঙ্কা সিরিজ থেকে ছুটি চেয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ।  

গত বছরই শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু করোনাভাইরাসের প্রকোপে তা পিছিয়ে যায়। এখনও পর্যন্ত সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করা না হলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিনশিপের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী এপ্রিলে সেই সিরিজ আয়োজন করা হতে পারে। কিন্তু পুরোপুরি আইপিএলে খেলার জন্য সেই সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন শাকিব।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আক্রম খান বলেন, ‘শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে না খেলার জন্য সম্প্রতি ও (শাকিব) আমাদের চিঠি দিয়েছিল। কারণ ও আইপিএলে অংশ নিতে চায়।’ সঙ্গে তিনি যোগ করেন, ‘আমরা ওকে অনুমতি দিয়েছি। কেউ যদি (জাতীয় দলের হয়ে টেস্ট) খেলতে না চায়, তাহলে তাকে জোরজবরদস্তি করার মানে হয় না।’

 তবে ফিটনেস পরীক্ষায় উতরে গেলে টেস্ট সিরিজের পর একদিনের ম্যাচের সিরিজে সম্ভবত খেলবেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। এমনিতে ১৯ মে পর্যন্ত বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএল খেলার ছাড়পত্র দিয়েছিল বাংলাদেশ বোর্ড। খেলোয়াড়দের চুক্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে যে আইপিএলের সময় যদি জাতীয় দলের খেলা থাকে, তাহলে তাঁদের বাংলাদেশের ম্যাচে খেলতে হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার নিলামে ৩.২ কোটি টাকায় প্রাক্তন নাইটকে দলে নিয়েছে শাহরুখ খানের দল। যিনি ২০১১ সালে কেকেআর থেকেই আইপিএল যাত্রা শুরু করেছিলেন। ২০১৭ সাল পর্যন্ত নাইটদের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। তারপর ২০১৮ সালের নিলামে তাঁকে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। সেখানে দু’বছর কাটিয়ে আবারও নাইট শিবিরে ফিরেছন শাকিব।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top