News Flash

  • Home
  • Uncategorized
  • আফগানিস্তান ও ইরান সীমান্তে ৫০০ তেলের ট্যাঙ্কারে আগুন, গুরুতর আহত ৬০ জন
Image

আফগানিস্তান ও ইরান সীমান্তে ৫০০ তেলের ট্যাঙ্কারে আগুন, গুরুতর আহত ৬০ জন

তেহরান, ১৮ ফেব্রুয়ারি (হি. স.) :  আফগানিস্তান ও ইরান সীমান্তে ৫০০ তেলের ট্যাঙ্কেরে আগুন ধরিয়ে দিল তালিবানি জঙ্গিরা। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৬০ জন।  আফগানিস্তানের অর্থনীতিকে চাঙ্গা করতে ইরানের সঙ্গে খনিজ তেলের চুক্তি হয়। যার ফলে বিগত কয়েকবছর ধরে ইরানের থেকে খনিজ তেল নিয়ে নিজেদের দেশের চাহিদা মেটাতে ও ব্যবসার কাছে ব্যবহার করে আফগানিস্তান। আর সেই কারণেই আফগান সরকারকে সবক শেখাতে ৫০০ তেলের ট্যাঙ্কে আগুন লাগিয়ে দিয়েছে তালিবানি জঙ্গিরা। যার ফলে ঘটনাস্থলেই ৫০০ টি তেলের ট্যাঙ্কের পুড়ে ছাই হয়ে গিয়েছে। বৃহস্পতিবার স্যাটেলাইট ছবির মাধ্যমে ঘটনাটি প্রকাশ্যে এসেছে।

৫০০ টি ট্রাকে করে তেল ও প্রাকৃতিক গ্যাস ইরান থেকে আসছিল আর সীমান্তে প্রবেশ করতেই জ্বালিয়ে দেওয়া হয়। আফগানিস্তানের ইসলাম কালা সীমান্ত দিয়ে দেশের মূল ব্যবসায়িক ও পণ্য পরিবহন হয়। কিছুদিন আগেই আমেরিকার তরফে আফগান সরকারকে অনুমোদন দেয় ইরানের সঙ্গে খনিজ তেলের চুক্তির জন্য।

আগুনের ভয়াবহতা দেখে সীমান্ত এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। সীমান্তে বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়ায় মূহূর্তে হেরাতে অন্ধকার নেমে আসে। অনুমান ৫কোটি ডলারের তেল ও প্রাকৃতিক গ্যাস ছিল ওই ট্যাঙ্কর গুলিতে। আফগানিস্তানের ইসলাম কালা সীমান্তে তালিবানি জঙ্গিদের আতুঁরঘর। তাদের কারসাজির জন্যই এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। যার ফলে সরাসরি আফগান সরকারের উপর অর্থনৈতিক চাপ পড়বে বলে জানা গিয়েছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top