News Flash

Image

আজ শুরু আইপিএলের নিলাম

চেন্নাই, ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : আজ শুরু হতে চলেছে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় বিলাসবহুল ক্রিকেট লিগ আইপিএল-এর নিলাম পর্ব। বৃহস্পতিবার চেন্নাইতে মিনি নিলামের রাজকীয় পর্বে থাকবে ২৯২ জন ক্রিকেটারের নাম। তার মধ্যে রয়েছেন ১৬৪ জন ভারতীয় এবং ১২৫ জন বিদেশি ক্রিকেটার। দর হাঁকবে আট ফ্র্যাঞ্চাইজি।

নিলামের প্রস্তুতি ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে। এবারের নিলামে উঠবেন ২৯২ জন খেলোয়াড়। তাঁদের তালিকা ইতিমধ্যেই তৈরি করেছে বিসিসিআই। সমস্ত দলগুলিকে তাদের তহবিল মূল্যের ৭৫ শতাংশ ব্যয়ের ব্যাপারে বিজ্ঞপ্তি দিয়েছে বোর্ড। উল্লেখ্য, এবার খুব একটা বড়সড় হবে না আইপিএলের নিলাম। মেগা অকশন হবে ২০২২-র সিজনের আগে। দুই ভারতীয় খেলোয়াড় হরভজন সিং ও কেদার যাদব এবং আট বিদেশী-ম্যাক্সওয়েল, স্মিথ, শাকিব আল হাসান, মইন আলি, স্যাম বিলিং, লিয়াম প্লাঙ্কেট, জেসন রয়, মার্ক উড এই সর্বোচ্চ ব্র্যাকেটে রয়েছেন।  ১২ জন প্লেয়ারের বেস প্রাইস নির্ধারিত হয়েছে দেড় কোটি টাকা। যে ১১ খেলোয়াড়ের বেস প্রাইস ১ কোটি টাকা, তাঁদের মধ্যে রয়েছেন দুই ভারতীয় হনুমা বিহারী ও উমেশ যাদব।

গত ২১ জানুয়ারি তাদের রিটেনড ও রিলিজড খেলোয়াড়দের তালিকা জমা দিয়েছে। এবার যে খেলোয়াড়রা রিলিজ পেয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল, ক্রিস মরিস, লাসিথ মালিঙ্গা, স্টিভ স্মিথ, হরভজন সিংহ, পিযুষ চাওলার মতো ক্রিকেটাররা। প্লেয়ার রেজিস্ট্রেশনের সময়সীমা ছিল ৪ ফেব্রুয়ারি। আইপিএল নিলামে রেজিস্ট্রেশনের জন্য ১১১৪ ক্রিকেটার তাঁদের নাম পাঠিয়েছেন।

এবার যে প্লেয়াররা নিলামের উঠবেন তাঁদের চূড়ান্ত তালিকা গত ১১ ফেব্রুয়ারি বোর্ড প্রকাশ করেছে। এই তালিকায় রয়েছেন ২৯২ জন ক্রিকেটার, যাঁদের মধ্যে ১৬৪ জন ভারতের, ১২৫ জন বিদেশী ও তিন প্লেয়ার অ্যাসোসিয়েট দেশগুলির।

আইপিএল নিলামেই কাপ জেতার ব্লুপ্রিন্ট অনেকটা স্পষ্ট করে দেবে বলে মত বিশেষজ্ঞদের। তাই নিলামে প্রিয় ক্রিকেটারকে তুলে আনাই পাখির চোখ সব ফ্র্যাঞ্চাইজির।  এবারের নিলামে নজর থাকবে ইংল্যান্ডের মইন আলি, স্যাম বিলিংস, লিয়াম প্লাঙ্কেট, জেসন রয় এবং মার্ক উডের উপর। অন্যদিকে, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে দরাদরি অনেক দূর গড়াতে পারে। পিছিয়ে নেই বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান, ভারতের হরভজন সিং এবং কেদার যাদবের দিকে।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top