News Flash

  • Home
  • Uncategorized
  • সাংবাদিক সম্মেলনে কড়া প্রতিক্রিয়া মমতা বন্দোপাধ্যায়ের
Image

সাংবাদিক সম্মেলনে কড়া প্রতিক্রিয়া মমতা বন্দোপাধ্যায়ের

কলকাতা, ১৮ ফেব্রুয়ারি (হি. স.) : শ্রমমন্ত্রী জাকির হোসেনকে লক্ষ্য করে বোমাবাজির ঘটনাটি পূর্ব পরিকল্পিত একটি খুনের চক্রান্ত বলে চিহ্ণিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। কেবল সিআইডি নয়, সেই সঙ্গে এসটিএফ এবং সিআইএসএফকেও এ ব্যাপারে তদন্ত করতে বললেন তিনি।
বুধবার রাতে রাজ্যের শ্রমমন্ত্রী জাকির হোসেনকে লক্ষ্য করে বোমাবাজির ঘটনা প্রকাশ্যে আসতেই ঘটনার তদন্তের দাবিতে সরব হয় সবমহল।বৃহস্পতিবার তাঁকে হাসপাতালে দেখার পর হাসপাতালের ওয়ার্ড থেকে বেরিয়ে ঘটনার জন্য কেন্দ্রকে তোপ দাগেন মমতা। সাংবাদিকদের বলেন,  স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রাথমিক অনুমান রিমোট কন্ট্রোলেই বিস্ফোরণ ঘটানো হয়েছে। গোটা ঘটনার দায় রেলের বলেও বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূল নেত্রী।

তিনি জানান, জাকিরের সঙ্গে কথা হয়েছে। জাকিরের স্ত্রীর সঙ্গেও দেখা হয়েছে। হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে মমতা ঘোষণা করেন, গুরুতর আহতদের ৫ লক্ষ টাকা সাহায্য করা হবে। এমনকি অল্প আহতদের ১ লক্ষ টাকা সাহায্য করবে রাজ্য। পাশাপাশি ঘটনায় আহতদের চিকিতসার সব খরচ বহন করবে রাজ্যে সরকার।

এছাড়াও তৃণমূল সুপ্রিমো তোপ দেগে বলেন, “পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। যখন হামলা চালানো হয় তখন প্ল্যাটফর্ম অন্ধকার ছিল। এমনকি সেখানে কোনো রেল পুলিশ ছিল না। ভয়াবহতা দেখে শিউরে উঠছি। এটা বিরাট বড় ষড়যন্ত্র। রেলের জায়গায় বিস্ফোরণ, দায়িত্ব রেলেরই। কিন্তু রেল এই ঘটনা হালকাভাবে নিচ্ছে।“  পাশাপাশি মমতা দাবি, “জাকিরকে খুনের পরিকল্পনা ছিল। এমনকি ওঁর উপর দলবদলের চাপ আসছিল। কিন্তু ও কেন অন্য দলে যাবে? ও খুব কমিটেড ছেলে। “রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। প্রশ্ন করেন, মন্ত্রীর যাত্রার কথা থাকা সত্ত্বেও কেন যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হল না 

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top