News Flash

  • Home
  • Uncategorized
  • ১০৩২৩ এর জেএমসির বিক্ষোভ সভায় চর্বিত চর্বন করলেন নেতৃত্বরা
Image

১০৩২৩ এর জেএমসির বিক্ষোভ সভায় চর্বিত চর্বন করলেন নেতৃত্বরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারি৷৷ চাকরিচ্যুত শিক্ষকদের যৌথ সংগঠন জয়েন্ট মুভমেন্ট কমিটি সোমবার রাজধানী আগরতলা শহরের রবীন্দ্র ভবন প্রাঙ্গণে বিক্ষোভ সভা সংগঠিত করেছে৷ মূলত দু’দফা দাবিতে বিক্ষোভ সভা সংগঠিত করা হয়৷ চাকরিচ্যুত শিক্ষকদের যৌথ সংগঠন জয়েন্ট মুভমেন্ট কমিটি চাকরি ফিরে পাওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ সেই সিদ্ধান্ত অনুযায়ী সোমবার দুপুরে রাজধানীর আগরতলা শহরের রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে গণবস্থান সংগঠিত করা হয়৷


চাকুরীরত শিক্ষক-শিক্ষিকাদের চাকরি ফিরিয়ে দেওয়া এবং যে ৮৬ জন শিক্ষক শিক্ষিকারমৃত্যু হয়েছে তাদের প্রত্যেকের পরিবারকে ডাই ইন হার্নেস প্রকল্পে চাকরি দেওয়ার জন্য দাবি জানানো হয়েছে৷ মূলত এই দুই দফা দাবিতে জয়েন্ট মুভমেন্ট কমিটি আন্দোলন আগামীদিনে চালিয়ে যেতে বদ্ধপরিকর বলেন সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন৷ সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে আয়োজিত বিক্ষোভ সভায় বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের নেত্রী ডালিয়া দাস বলেন তারা গণতান্ত্রিক উপায়ে সিটি সেন্টারের সামনে ৫১ দিন শান্তিপূর্ণভাবে গণবস্থান আন্দোলন চালিয়ে গেছেন৷ ৫২দিনের শুরুতেই ভোরবেলা রাজ্য সরকারের নির্দেশে পুলিশ ও নিরাপত্তা বাহিনী তাদের আন্দোলন মঞ্চ ভেঙ্গে দিয়ে তাদেরকে লাঠিপেটা করে গ্রেফতার করে নিয়ে গেছে৷ শুধু তাই নয় তাদের জন্য মজুদ খাদ্য সামগ্রী সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পুলিশ তুলে নিয়ে গেছে৷


আন্দোলনকারী সংগঠনের নেতৃত্ব আরো বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব চাকরিচ্যুত শিক্ষকদের তিনটি সংগঠনের প্রতিনিধি সঙ্গে আলোচনাকালে প্রতিশ্রুতি দিয়েছিলেন দু’মাসের মধ্যে তাদেরকে চাকুরীতে নিযুক্ত করার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে৷ কিন্তু তোমার অতিক্রান্ত হওয়ার পরও মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি রক্ষা করেননি৷ সে কারণেই ৭ ডিসেম্বর থেকে তারা সিটি সেন্টারের সামনে গণবস্থান আন্দোলনে শামিল হন৷ মুখ্যমন্ত্রী কিংবা সরকারের কোনো প্রতিনিধি আন্দোলনকারীদের সঙ্গে কোনো ধরনের কথা বলার প্রয়োজনীয়তা অনুভব করেনি৷
আন্দোলনকারীদের তরফ থেকে বারবার রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে৷ কিন্তু কোন ধরনের ইতিবাচক সাড়া মেলেনি৷ ২৫ জানুয়ারি পর্যন্ত মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল৷ ২৭ ডিসেম্বর আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার উদ্যোগ গ্রহণ করেছিলেন৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা যাদের দেখা করতে না পারেন সে জন্যই সাতাশে জানুয়ারি ভোর নাগাদ আন্দোলনকারীদের আন্দোলন মঞ্চ ভেঙ্গে দিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় এবং শিক্ষক-শিক্ষিকাদের বেধড়ক লাঠিপেটা এবং পরবর্তী সময়ে আন্দোলনকারীদের উপর জলকামান কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়৷

এ ধরনের কার্যকলাপ এর প্রতিবাদেই জয়েন্ট মোমেন্ট কমিটির পক্ষ থেকে সোমবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে সভা সংগঠিত করা হয়৷ এদিকে ,জয়েন্ট মুভমেন্ট কমিটি গণ অবস্থান আন্দোলন সংগঠিত করার জন্য রাজ্য পুলিশের কাছে আবেদন জানিয়ে সাড়া না পাওয়ায় তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন৷হাইকোর্ট এই মামলার পরবর্তী শুনানি আগামী পহেলা মার্চ নির্ধারণ করেছে৷ গত অবস্থান সংগঠিত করার অনুমতি না পাওয়ায় তারা শেষ পর্যন্ত বিক্ষোভ সভা সংগঠিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top