News Flash

  • Home
  • Uncategorized
  • রাবার চাষীদের সমস্যা নিয়ে বোর্ডের চেয়ারম্যানকে ডেপুটেশন কৃষক সভার
Image

রাবার চাষীদের সমস্যা নিয়ে বোর্ডের চেয়ারম্যানকে ডেপুটেশন কৃষক সভার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারি৷৷ রাজ্যের রাবার চাষের বিভিন্ন সমস্যা নিয়ে সোমবার সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে বিভিন্ন দাবি সনদ তুলে ধরা হয়৷ রবিবার ত্রিপুরা রাবার উৎপাদক সমিতির এক প্রতিনিধি দল রাবার বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেও এসব দাবি সনদ তুলে দিয়েছেন৷ রাজের রাবার চাষিরা নানা সমস্যায় জর্জরিত৷এসব বিষয় নিয়ে বিভিন্ন সময়ে রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের কাছে দাবি জানানো হলেও ইতিবাচক কোনো সাড়া মেলেনি৷ তাতে অসহায় হয়ে পড়তে শুরু করেছেন রাবার চাষীরা৷


সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে সোমবার আগরতলায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাবার চাষের বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়৷ সাংবাদিক সম্মেলনে সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর এবং রাবার উৎপাদনে সমিতির সম্পাদক সুদীপ দেবনাথ উপস্থিত ছিলেন৷ সাংবাদিক সম্মেলনে পবিত্র বাবু বলেন রবিবার জোয়ার উৎপাদক সমিতির এক প্রতিনিধি দল রাবার বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে রাবার চাষীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন৷ অভিযোগ করা হয়েছে রাবার উৎপাদকরা হতাশায় দিন কাটাচ্ছেন৷


উৎপাদিত রাবার বিক্রি ,প্রক্রিয়াকরণ ,নতুন বাগানে সম্প্রসারণ ইত্যাদি ক্ষেত্রে রাজ্য সরকার ইতিবাচক কোনো ভূমিকা নিচ্ছে না৷ রাবার চাষীদর বিভিন্ন দাবি সনদ সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর৷ তিনি বলেন কেন্দ্রীয় সরকারকে রাবার ক্রয় মূল্য ২৪০ টাকা ঘোষণা করতে হবে৷ রাবার চাষীদের বীমার আওতায় আনতে হবে৷সমস্ত ক্ষুদ্র ও প্রান্তিক রাবার চাষীদের উৎপাদনে আর পি এস এর অন্তর্ভুক্ত করে প্রশিক্ষণের মাধ্যমে উন্নত মানের রাবার উৎপাদনে সহায়তা করতে হবে৷ রাবার চাষের জন্য ভর্তুকিতে সারের প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে৷ সরকার চাষীদের পাশে না দাঁড়ালে চাষিরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হবেন বলে অভিমত ব্যক্ত করেছেন কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top