News Flash

  • Home
  • Uncategorized
  • তেজস স্পেশাল এক্সপ্রেসের যাত্রা শুরু, নতুন সূযর্যোদয় হল রাজ্যে, বললেন সাংসদ প্রতিমা
Image

তেজস স্পেশাল এক্সপ্রেসের যাত্রা শুরু, নতুন সূযর্যোদয় হল রাজ্যে, বললেন সাংসদ প্রতিমা

আগরতলা, ১৫ ফেব্রুয়ারি (হি.স.)৷৷তেজস স্পেশাল এক্সপ্রেস-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে আজ৷ আগরতলা থেকে আনন্দবিহার পর্যন্ত অত্যাধুনিক ট্রেন সফরের শুভ সূচনা করে সাংসদ প্রতিমা ভৌমিক বলেন, নতুন সূযর্োদয় হয়েছে৷ ত্রিপুরার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে৷ তাঁর কথায়, ২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী দায়িত্ব নেওয়ার পর থেকে ত্রিপুরাকে দাবি আদায়ে আন্দোলন করতে হয় না৷ দেশের উন্নয়নে কোনও প্রকল্পের চিন্তা হলেই ত্রিপুরার নাম তার সাথে যুক্ত করা হয়৷


সোমবার সাংসদ বলেন, ত্রিপুরা যে ভারতের অংশ এক সময় তা ভাবতে মুশকিল হতো৷ কিন্তু, আজ অনুভব করতে পারছি আমরাও এ-দেশেরই অংশ৷ তিনি বলেন, আজ ত্রিপুরার বাধারঘাট স্টেশন থেকে তেজস স্পেশাল ট্রেনের শুভারম্ভ হচ্ছে৷ তার সাথে আমরা সকলেই ইতিহাসের সাক্ষী হয়ে থাকব৷
বিদ্রুপ করে সাংসদ ভৌমিক বলেন, আগে মনে হতো লড়াই-লড়াই-লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, এই স্লোগান শুনেই মরে যেতে হবে৷ কিন্তু এখন আমরা যা স্বপ্ণ দেখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তা পূরণ করে দেন৷ তাঁর বক্তব্য, জীবদ্দশায় ত্রিপুরায় ব্রডগেজ লাইন দেখে যাব কখনো ভাবিনি৷ অথচ, আজ দেশের মধ্যে তেজস স্পেশাল ট্রেনের শুভারম্ভ হচ্ছে ত্রিপুরায়৷ তাঁর দাবি, অত্যাধুনিক প্রযুক্তির তেজস স্পেশাল ট্রেন সুরক্ষা এবং নিরাপত্তার সাথে আরামদায়ক সফরের অনুভূতি দেবে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top